মার্কিন নাগরিকত্ব ত্যাগ করলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এডুআর্ডো সাভেরি

PriyoTech's picture

(প্রিয় টেক) ফেসবুক এর সহ - প্রতিষ্ঠাতা এডুআর্ডো সাভেরি [eduˈaɾdu ˈsaveɾĩ] তার মার্কিন নাগরিকত্ব ত্যাগ করার ঘোষণা দিলেন। কারণ? কর ফাঁকি দেয়া! ফেসবুক খুব শীঘ্রই প্রারম্ভিক শেয়ার ছাড়তে চলেছে, যার ফলে প্রতিষ্ঠানটির মূল্য এসে দাঁড়াবে প্রায় $৯০ বিলিয়ন ডলার আর এর পরিপ্রেক্ষিতে তাকে যে পরিমাণ কর দিতে হবে তার পরিমাণ কমিয়ে নিয়ে আসার লক্ষ্যে তিনি পদক্ষেপ নিতে চলেছেন।

শেয়ারের মাধ্যমে প্রায় ১১.৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পেতে আগ্রহী প্রতিষ্ঠানটি। প্রাপ্ত তথ্যানুযায়ী ফেসবুকে তার মালিকানার পরিমাণ ৪%। আইপিওর পর তার অংশের মূল্য দাঁড়াবে প্রায় ৩.৮৪ বিলিয়ন মার্কিন ডলারে।

৩০ বছর বয়স্ক ব্রাজিলের বংশোদ্ভূত সিংগাপুরের বাসিন্দা সাভেরি ফেসবুক প্রতিষ্ঠায় মার্ক জুকারবার্গকে সহায়তা করেন।

কর কমানোর জন্য নাগরিকত্ব ত্যাগের এ ধরণের ঘটনা অবশ্য নতুন কোন ব্যাপার নয়। অনেক মার্কিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা এই কাজটি করে থাকে।

এ ব্যাপারে সাভেরির মুখপাত্র টম গুডম্যান জানিয়েছেন, সাভেরি যেহেতু সিংগাপুরেই সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছেন সেহেতু সেখানকার নাগরিকত্ব গ্রহণ করাটাই যুক্তিযুক্ত। সাভেরি এই পদক্ষেপ গত সেপ্টেম্বরে নিয়েছেন বলে জানিয়েছেন টম।

এই পদক্ষেপের ফলে সাভেরি ভবিষ্যৎ বিনিয়োগের উপর মূলধনী কর দেয়া থেকে রেয়াত পাবেন। সিঙ্গাপুরে মূলধনী কর দিতে হয় না। তবে, মার্কিন করের হাত থেকে একেবারেই মুক্তি পাচ্ছেন না তিনি। নাগরিকত্ব ত্যাগ এবং শেয়ার বিক্রয় না করা স্বত্বেও এ থেকে যে মূলধনী লাভ পাবে তা থেকে এক্সিট ট্যাক্স প্রদান করতে হবে। আইআরএস এ ক্ষেত্রে শেয়ার বিক্রি করা হয়েছে বলে ধরে নেয়।