মাইক্রোসফট-এর হার্ডওয়্যার এর ত্রিশ বছরঃ কিছু চমক!

PriyoTech's picture

(প্রিয় টেক)মাইক্রোসফটের এক নতুন আয়োজন দেখুন এবার। দীর্ঘসময় ধরে মাইক্রোসফট হার্ডওয়্যার তৈরি করে আসছে। মূলত প্রভাববিস্তারকারী অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ’ মাইক্রোসফটকে সবচে’ বেশী জনপ্রিয়তা পেতে সাহায্য করেছে। তবে গত ত্রিশ বছর ধরে বিভিন্ন গ্যাজেট তৈরি করে আসছে কোম্পানিটি। বিভিন্ন সময়ে এগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ত্রিশ বছরের স্মৃতি চিহ্ন ধরে রাখতেই মাইক্রোসফট বিশেষ চমকের আয়োজন করেছে। দেখুন মাইক্রোসফট-এর ত্রিশতম বর্ষপূর্তিতে কিছু ক্ল্যাসিক মাউস এবং অন্যান্য গ্যাজেট। এগুলো এখন তারা স্মারক হিসেবে প্রদর্শন করছে তারা । এগুলো বিক্রয়ের জন্য নয়।

মাইস-এ-প্যালোজা
মাইক্রোসফট ইজি-বল ফর কিডসঃ

শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে এই মাউসটি। এর মাঝে রয়েছে একটি আকর্ষণীয় হলুদ রঙের বল।

মাইক্রোসফট মাউসে স্বাক্ষর করতে পেরে আনন্দিত ডেভলপারগণ।
পুরনো আরও একটি মাউস

পুরনো আরও একটি মাউস, যা 286 কম্পিউটারের সাথে কাজ করতে প্রস্তুত!

এটি তৈরি হয়েছিল অপারেটিং সিস্টেম ২ এর জন্য!

কর্ডলেস ফোনঃ

এটি মাইক্রোসফটের কর্ড লেস ফোন। ১৯৯০ সালের দিকে টেক কোম্পানিগুলো কর্ডেড এবং কর্ড লেস ফোন তৈরি করতে শুরু করেছিল। এগুলো ডেস্কটপ পিসির সাথে কাজ করত। কিন্তু এই প্রযুক্তি বেশীদিন টেকেনি; একসময় বন্ধ হয়ে যায় এটি।


আর্ক টাচ মাউসঃ

এটি আর্ক টাচ মাউস; এর কাভারে সুন্দর ডিজাইন ছিল বেশ আকর্ষণীয়।


আরও চমৎকার ডিজাইনের মাইক্রোসফট মাউস

এরগোনোমিক কী-বোর্ডঃ এই কী বোর্ডের দু’পাশ বিচ্ছিন্ন করা ছিল।

এটিও একটি আর্ক-টাচ মাউস।

হ্যান্ড পেইন্ট আর্ক টাচ মাউস
কার্ভ মোডে আর্ক টাচ মাউস

অনেকগুলো ক্ল্যাসিক হার্ডওয়্যার

মাইক্রোসফট গ্যাজেটের ত্রিশ বর্ষপূর্তি

এটি ছিল মাইক্রোসফটের বেশ জনপ্রিয় পুরনো একটি মাউস