অ্যাস্টন মার্টিনের নতুন ডিবিএস আল্টিমেট সংস্করণ

(প্রিয় টেক) এ বছরের শেষ দিকে আসছে অ্যাস্টন মার্টিন ডিবিএস আল্টিমেট এর সীমিত সংস্করণ। তবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এর প্রচারণা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। ব্রিটেনের এই স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে মাত্র ১০০ টি গাড়ি তারা নির্মাণ করবে।
সাধারণ ডিবিএস সংস্করণ অপেক্ষা আল্টিমেট সংস্করণে পাচ্ছেন ৩৮০ কিলোওয়াট/৫৭০ এনএম ৬.০ লিটার ভি ১২ ইঞ্জিন। যার ফলে ০-১০০ কি.মি./ঘণ্টা গতি পাবেন মাত্র ৪.৩ সেকেন্ডে। পাবেন ক্যুপে অথবা কনর্ভাটিবল বডি স্টাইলে, থাকছে ৬ গতির ম্যানুয়াল অথবা ৬ গতির “টাচট্রনিক টু” স্বয়ংক্রিয় ট্র্যান্সমিশন।

গাড়িটি বাহ্যিক বৈশিষ্ট্য হিসেবে পাবেন কার্বনফাইবার উইং মিরর, পেছনে ডিফিউজার এবং টেইললাইট ইনসার্ট, নাম্বারপ্লেটের চারিধারে কালো খোলস, স্মোকড টেইললাইট, জির্কোটেক-আচ্ছাদিত এক্সজস্ট পাইপ, ডার্ক ফ্রন্ট গ্রিল, ব্ল্যাক ডায়মন্ড-টার্ন্ড অ্যালয় হুইল এবং লাল, হলুদ অথবা কালো ব্রেক ক্যালিপার্স। আল্টিমেট সংস্করণটি পাবেন কার্বন ব্ল্যাক টু, কোয়ান্টাম সিলভার এবং সিলভার ফক্স এই তিনটি রঙ্গে।

গাড়িটির অভ্যন্তরে রয়েছে লেদার সিট, হেড রেস্টে খোদাই করা থাকছে “S” চিহ্ন। স্টিয়ারিং হুইলটি আচ্ছাদিত হয়েছে স্পাইসি রেড রঙের লেদার দিয়ে এবং থাকছে প্যাডল গিয়ার।

গাড়িটি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রয় করা হবে জানিয়েছে অ্যাস্টনের মুখপাত্র। আল্টিমেট ক্যুপে টাচট্রনিক টু এর মূল্য $৪,৬৬,১০০ (তিন কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার টাকা প্রায়) আর কনর্ভাটিবলের মূল্য $৪,৯৭,০০০ (তিন কোটি ৯৭ লক্ষ ৪১ হাজার টাকা প্রায়) অস্ট্রেলিয়ান ডলার।




















