স্মার্টফোন কি শিশুদের কাছে পর্ণোগ্রাফি সুলভ করে তুলছে?

(প্রিয় টেক) এই শিরোনামটি মনে হয় স্টিভ জবস, সার্গেই ব্রিন কিংবা ল্যারি পেজ কেউ কখনো প্রত্যাশা করেননি। কারণ এক গবেষণায় দেখা গিয়েছে, এখনকার দিনে ১১ বছর বয়সী শিশুরা স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসের মাধ্যমে ইন্টারনেটে বসে দিনে ঘন্টার পর ঘন্টা পর্ণোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকছে। মূলত স্মার্টফোনের প্রযুক্তি পর্ণোগ্রাফিকে শিশুদের একদম হাতের মুঠোয় নিয়ে এসেছে।

অষ্ট্রেলিয়ার এক ইন্টারনেট গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, নিয়মিত ইন্টারনেটে পর্ণোগ্রাফি দেখে এমন ব্যবহারকারীদের ৪৩% এর বয়স ১১ থেকে ১৩ বছরের মধ্যে। গবেষণার সাথে জড়িত একজন মনোবিজ্ঞানী জানান তিনি ব্যক্তিগত ভাবে গবেষণা করে দেখেছেন ১৪ বছর বয়সী বেশির ভাগ শিশুই পর্নোগ্রাফিতে আসক্ত। এদের মধ্যে অনেকেই দিনে ১০ ঘন্টার মত সময় ইন্টারনেটে পর্ণ দেখতে ব্যয় করে।
গুগল অবশ্য বলেছে সন্তানরা কি করছে তা দেখভাল করার দায়িত্ব অভিভাবকদের। এজন্য ইন্টারনেটকে দায়ী করা যায় না। অপরদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পর্নোগ্রাফিতে আসক্ত শিশুরা তাদের পরবর্তী জীবনে আচরণগত সমস্যায় পড়তে পারে।
আর শিশুদের এই আসক্তি থেকে উদ্ধার করতে এখন অনেক অভিভাবকই তাদের সন্তানদের স্মার্টফোনে স্পাইওয়্যার গোপনে ইনস্টল করে রাখেন, যার মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে তাদের সন্তানরা কি করছে, ইন্টারনেটে কোন সাইট ব্রাউজ করছে এমনকি তাদের টেক্সট ম্যাসেজ পর্যন্ত পড়তে পারেন।













