নকিয়ার বিরুদ্ধে জালিয়াতির মামলা

PriyoTech's picture

(প্রিয় টেক) বিখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নকিয়ার বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে। নকিয়া দাবি করেছিল যে উইন্ডোজ ফোন বাজারে ছাড়ার পর তাদের স্মার্টফোন বাজারে তাদের অবস্থান ভালো হবে। কিন্তু বাস্তবে সেটা হয়নি। এবং নকিয়া সম্প্রতি জানিয়েছে যে, তাদের আর্থিক অবস্থা আগের চেয়ে আরো খারাপ হয়েছে। শেয়ারহোল্ডারদেরকে মিথ্যা তথ্য দেয়ার জন্য ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে এই জালিয়াতির মামলা করা হয়েছে।

মামলায় বলা হয়েছে যে, সম্প্রতি বাজারে আসা নকিয়া লুমিয়া ৯০০ সফটওয়্যারে ত্রুটি থাকায় গ্রাহকদেরকে ১০০ ডলার করে ছাড় দেয়া হয়েছে। ফলে ফোনটি প্রায় বিনামূল্যেই পেয়ে গেছে গ্রাহকরা।

নকিয়া জানিয়েছে যে, তারা মামলাটি সম্পর্কে অবগত রয়েছে এবং ব্যবস্থা গ্রহন করছে। নকিয়া আরো জানিয়েছে যে, তারা গত মাসে মাত্র ২ মিলিয়ন উইন্ডোজ ফোন বিক্রি করেছে, যা কোম্পানীর জন্য মোটেও ভালো খবর নয়।