স্যামসাঙ গ্যালাক্সি এস-থ্রি

ishtiaque ahmed's picture

অনেক জল্পনা, কল্পনা এবং অপেক্ষার পর বাজারে এসেছে স্যামসাঙ গ্যালাক্সি এস-থ্রি মোবাইল ফোন। অ্যানড্রয়েড ভিত্তিক এই ফোনটি এখন পর্যন্ত ২০১২ সালের সবচে বড় চমক। এর ভেতর রয়েছে চারটি কোরের প্রসেসর, এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যাপলের আইফোনকে পাল্লা দিতে গিয়ে আনা হয়েছে ভয়েস অ্যাক্টিভেটেড বুদ্ধিমত্তা। ওভাল আকারের গ্যালাক্সী এস-থ্রির দুটি ভার্সন- সাদা এবং নীল।

Specification:
1. 4.8-inch super HD Amoled display,
2. Quad-core processor clocked 1.4 GHz.
3. 8-megapixel rear camera & 2-megapixel front camera.
4. 8.6mm thick and weighs 133g
5. 1,280x720 resolution
6. 16, 32 or 64GB storage -MicroSD card slot.
7. OS: Android 4.0, aka Ice Cream Sandwich.
8. 8.6mm thick and 133g weight

সর্বপ্রথম ইংল্যান্ডের বাজারে এই ফোন আসছে আগামী ২৩ মে ২০১২। তবে অন্যান্য বাজারে কবে পাওয়া যাবে তা এখনো ঘোষণা করেনি স্যামসাং।

অ্যাপলের আইফোনকে নকল করতে গিয়ে স্যামসাং বলেছে যে, গ্যালাক্সি এস-থ্রি সারাক্ষণ আপনাকে অনুসরন করবে। নীচের টিভি বিজ্ঞাপনটি দেখুন। তাহলে কিছুটা বুঝা যেতে পারে।

এই ফোনটিতে কিছু বুদ্ধিমত্তা দেয়া হয়েছে ঠিক - যেমন আপনি ফোনটিতে কোনও ভিডিও দেখছিলেন। কিন্তু দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছেন। তখন ফোনটির সামনের ক্যামেরা দিয়ে আপনার চোখকে মনিটর করতে থাকবে। আপনার চোখ বন্ধ হয়ে এলে ফোনটি নিজে থেকেই স্ক্রীণটি বন্ধ করে দেবে।

গ্যালাক্সি থ্রি-এস মডেলে দেয়া হয়েছে নতুন ফিচার এস-ভয়েস, যা কিনা আপনার কথা মতো কাজ করতে দিতে পারবে। এটা অনেকটা অ্যাপলের "সিরি" বুদ্ধিমত্তার মতো। এক্ষেত্রে স্যামসাং অ্যাপলকে নকল করেছে বলেই ধরে নেয়া হবে।

Samsung Galaxy S3
Samsung Galaxy S3

Samsung Galaxy S3

Samsung Galaxy S3

Samsung Galaxy S3