বাংলাদেশে ব্যবসায়িক অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে এসএপি

PriyoTech's picture

(প্রিয় টেক) মবিলিটি, ক্লাউড, ইন-মেমোরি, অ্যানালিটিক্স এবং ডাটাবেজ টেকনোলজি এর সাহায্যে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষতা এবং কার্যকরিভাবে পরিচালনায় সাহায্য করার লক্ষ্যে, আগামীতে বেশ কিছু কৌশলগত সমঝোতার মাধ্যমে এসএপি বাংলাদেশে তাদের ব্যবসায়িক অবস্থান সুদৃঢ় করবে। ২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত “এসএপি ফোরাম ২০১২”-তে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশের বেশ কিছু অগ্রণী এবং উঠতি ব্যবসায়িক প্রতিষ্ঠান ইতিমধ্যে এসএপি এর সফটওয়্যার সমাধান ব্যবহার করে সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশের গ্রাহকেরা যেন সহজে এবং দক্ষতার সাথে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে, এজন্য স্থানীয় চাহিদা অনুযায়ী “কাস্টোমাইজ” করা বিশেষ সলিউশন প্রদান করার লক্ষ্যে এসএপি বেশ কিছু স্থানীয় সহযোগীদের সাথে কাজ করছে।

এই আলোকে অনুষ্ঠানে এসএপি “অপ্টিমাইজ উদ্যোগ ওয়ান” নামক একটি বিশেষ বিজনেস অল ইন ওয়ান সলিউশন উদ্বোধনের ঘোষণা দিয়েছে। স্থানীয় চাহিদার কথা মাথায় রেখে এসএপি এবং এর সহযোগী অপটিমাল সলিউশনস এই সলিউশনটি প্রস্তুত করেছে।

এই সলিউশনটি ডিস্ট্রিবিউশন, সিপিজি, কেমিক্যাল এবং ফার্টিলাইজার প্রভৃতি ব্যবসা খাতের জন্য বিশেষভাবে উপযোগী।

এটি ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রকিউরমেন্ট, ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন, সেলস, ফাইন্যান্স প্রভৃতি বিভাগের সকল কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব।

এছাড়াও এসএপি বেশ কিছু স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসআই সহযোগীদের সাথে সমঝোতা কার্যক্রম আরো দৃঢ় করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে এসএপি দক্ষ কর্মশক্তি বৃদ্ধি করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হবে।

এসএপি ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর পিটার গার্টেনবার্গ বলেন ‘বাংলাদেশ অত্যন্ত দ্রুত দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিনত হচ্ছে। আর এই উন্নয়নে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত উৎসাহী, ‘বিশ্বজুড়ে ২০১৫ সালের মধ্যে এসএপি এর লক্ষ্য হচ্ছে ২০ বিলিয়ন ইউরো রেভিনিউ এবং ১ বিলিয়ন ব্যবহারকারীর লক্ষ্যমাত্রা অর্জন করা।

এবং এ লক্ষ্যমাত্রা অর্জন ভারত, বাংলাদেশ এবং শ্রীলংকার মতো উন্নয়নশীল অর্থনীতি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় চাহিদা অনুযায়ী প্রস্তুতকৃত সলিউশনের মাধ্যমে আমাদের বাংলাদেশের গ্রাহকদের জন্য সর্বোত্তম সেবা প্রদান করতে পারবো বলে আমরা আশাবাদী’ বলেন তিনি।

বাংলাদেশের ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, রিটেইল, ফার্মাসিউটিকেল, টেক্সটাইল এবং কেমিকেল খাতে সেবা প্রদানের মাধ্যমে এসএপি এদেশে উল্লেখযোগ্য অবস্থান সৃষ্টি করেছে। এসএপি এর নতুন সেবাগুলোর মধ্যে রয়েছে এসএপি এইচএএনএ, মবিলিটি, ক্লাউড প্রভৃতি যার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

এসএপি ইন্ডিয়ার এমার্জিং বিজনেস ভাইস প্রেসিডেন্ট প্রিয়দর্শী মহাপাত্র বলেন ‘স্বয়ংক্রিয়তা, উন্নত গ্রাহক ব্যবস্থাপনা এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করতে বাংলাদেশজুড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এসএপি এর উপর নির্ভরশীল হয়ে উঠছে।’ তিনি আরও বলেন, ‘আরও অত্যাধুনিক সেবা এবং সহযোগী পরিসরের সাহায্যে আমরা আমাদের গ্রাহকদের সুবিধা প্রদান করতে চাই যার মাধ্যমে তারা দ্রুততা এবং দক্ষতার সাথে কর্ম পরিচালনা করতে পারবে।’

উল্লেখ্য বিশ্বের প্রধান এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রস্ততকারক প্রতিষ্ঠান এসএপি বিশ্বজুড়ে ২৫টিরও অধিক ব্যবসায়িক খাতে সফটওয়্যার সেবা প্রদান করে থাকে।