চাকুরীর সুযোগ: প্রিয় টেকের জন্য ১জন ফুল টাইম লেখক প্রয়োজন

"প্রিয়.কম"-এর একটি সেবা "প্রিয় টেক" যা ইতোমধ্যেই পাঠক প্রিয়তা পেয়েছে, এবং মানুষদের মাঝে আস্থা অর্জনে সমর্থ হয়েছে। বাংলা ভাষায় তথ্য প্রযুক্তিকে আরো জনপ্রিয় এবং অর্থবহ করার লক্ষ্যে আমরা আমাদের টিমে নতুন মেধাবী মানুষ খুঁজছি, যারা বাংলাদেশের মানুষের কাছে প্রযুক্তিকে খুব সহজভাবে পৌঁছে দিতে পারবেন।
আমরা এমন মানুষ খুঁজছি যারা এই ক্ষেত্রের গভীরে প্রবেশ করতে পারবেন, প্রযুক্তিকে নিজের ভেতর ধারন করতে পারবেন, এবং এর আদ্যপান্ত সম্পর্কে বিষদ জ্ঞান রাখতে পারবেন। শুধু সংবাদ পরিবেশনই নয়, আমাদের কাজের বিস্তৃত হবে - বিভিন্ন পণ্যের ভালো/খারাপ রিভিউ লেখা, নীতিমালা সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দেয়া, এবং স্থানীয় পণ্যকে প্রোমোট করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা।
নিন্ম লিখিত যোগ্যতার প্রার্থীগণ বিস্তারিত জানিয়ে আবেদন করতে পারেন।
লেখক/কনটেন্ট ডেভেলপার-এর যোগ্যতা: (মোট ১টি পদ, ফুলটাইম)
ক). বাংলায় (সরাসরি কম্পিউটারে) অবশ্যই ভালো লিখতে পারতে হবে।
খ). প্রার্থীদেরকে কমপক্ষে স্নাতক (কম্পিউটার বিজ্ঞান, অন্যান্য প্রকৌশল বিদ্যা, পদার্থবিদ্যা, অর্থনীতি, সাংবাদিকতা ইত্যাদি) ডিগ্রীধারী হতে হবে।
গ). সদ্য পাশ করা ছাত্রছাত্রীরাও যোগ্য বলে বিবেচিত হবেন।
ঘ). প্রযুক্তি সম্পর্কে যথেষ্ঠ আগ্রহ থাকতে হবে।
ঙ). যাদের বয়সে ৩০-এর নীচে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
চ). প্রতিদিন নির্দিষ্ট পরিমানে লেখা তৈরী করার ক্ষমতা থাকতে হবে। এবং অল্প গাইডলাইনে নিজে নিজে কাজ করতে পারতে হবে।
ছ). ছাত্রছাত্রীরা এই কাজের জন্য বিবেচিত হবেন না।

মানবিকগুণাবলী
ক). প্রার্থীকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে।
খ). প্রার্থীকে উদার, সহনশীল, ভদ্র, বিনয়ী এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
গ). নারীর প্রতি মর্যদাশীল হতে হবে। কোনও রকম অবমাননা বা হেয় করে কথা/আচরণ আমাদের টিমের কালচার নয়।
ঘ). মানুষের প্রতি কটাক্ষ বা নোংরা অপপ্রচারে কোনওভাবেই যুক্ত থাকা যাবে না।
ঙ). কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
চ). অতিরিক্ত চাপে কাজ করার মানসিকতা থাকতে হবে, এবং
ছ). আমরা উপরে "পেন্সিলের" ছবিটা সবসময় ব্যবহার করি, এবং আমরা ওটাতে বিশ্বাস করি। যারা আমাদের সাথে কাজ করতে আসবেন, তাদেরকেও এটা বিশ্বাস করতে হবে।
প্রিয়.কম শুধুমাত্র একটি কাজ করার জায়গা নয়। আমরা কিছু ভ্যালু নিয়ে দাড়াতে চাই। এবং আমরা চাই, আমাদের টিমে যারা কাজ করবেন, তারাও সেই ভ্যালুগুলো ধারণ করবেন। নতুন কিছু শেখার ব্যাপারে যাদের আগ্রহ রয়েছে, তাদের জন্য এটি খুবই উপযুক্ত। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এমন মানুষদেরকে আমরাও ভালোবাসি!
ই-মেইলে আবেদন করুন:
আপনার রিজিউমী আমাদেরকে ই-মেইল করুন এই ঠিকানায় - tech@priyo.com
এর সাথে একটি কভার লেটার (বা আবেদন পত্র) দিতে হবে, যেখানে আপনি বিস্তারিত জানাবেন, কেন আপনাকে আমরা আমাদের দলের সদস্য করব। একই সাথে আপনার প্রত্যাশিত মাসিক বেতনের পরিমানটিও জানাবেন। ই-মেইলের সাবজেক্টে অবশ্যই চাকুরীর কথা উল্লেখ করবেন।
১৫ এপ্রিল ২০১২-এর ভেতর আবেদন করুন।












