News

বিশ্বের দ্রুততম রোবট "চিতা"

(প্রিয় টেক) রোবট টি দৌড়তে পারে ১৮ মাইল প্রতি ঘন্টায়। এখন পর্যন্ত এটিই বিশ্বের দ্রুততম রোবট। এর নাম দেয়া হয়েছে চিতা, যদিও সত্যিকার চিতা দৌড়তে পারে ৭০ মাইল প্রতি ঘন্টায়।

১৭০ টির ও বেশি দেশ থেকে অ্যামাজনের কিন্ডল ফায়ার ট্যাবলেট প্রি-অর্ডার করা যাচ্ছে

(প্রিয় টেক) অ্যামাজন ইতোমধ্যে ছোট পর্দার ‘কিন্ডল ফায়ার এইচডি’ ৭ ইঞ্চি ট্যাবলেট তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর ট্যাবলেটটির জনপ্রিয়তার প্রেক্ষিতে অ্যামাজন ইতোমধ্যে তাদের আর একটি কিন্ডল ফায়ার এইচডি ৮.৯`` ট্যাবলেট পিসি ১৭০ টির ও বেশি দেশে প্রি-অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস ফোর এর বিক্রি ঠেকল ১০ মিলিয়নে!

(প্রিয় টেক) মাত্র কিছুদিন আগে বের হওয়া স্যামসাং গ্যালাক্সি সিরিজের এস ফোর স্মার্টফোনটি সম্প্রতি বিশ্বব্যাপী ১০ মিলিয়ন সংখ্যক বিক্রয় হয়েছে বলে জানা যায়। আজ বৃহস্পতিবার স্যামসাং এ ঘোষণা দেয়।

আসুসের ৭" ট্যাব 'মেমোপ্যাড' এখন দেশের বাজারেঃ মূল্য ১৫,০০০ টাকা

(প্রিয় টেক) গুগলের 'নেক্সাস ৭' এর মত স্বল্পমূল্যের একটি ট্যাব 'মেমোপ্যাড মি১৭২ভি' 'নেক্সাস ৭' নির্মাতা আসুস তৈরি করেছে বেশ কিছুদিন আগে। ভারতের বাজারে ডিভাইসটির প্রবেশের কথাও আপনাদের জানিয়েছি। অবশেষে দেশের বাজারে আসল স্বল্পমূল্যের কিন্তু তুলনামূলক ভাল স্পেসিফিকেশনের এই ট্যাবটি। দেশের বাজারে ট্যাবটি এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

একুশ শতকের ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক সেমিনার

(প্রিয় টেক) আগামী শনিবার ২৫ মে ঢাকার বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানজেমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘একুশ শতকের ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনার।

রাজধানীতে নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা চলছে

(প্রিয় টেক) ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চাপ্টার ও এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) যৌথ আয়োজনে আজ ২২ মে থেকে ঢাকার রমনাস্থ ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাবে (ইআরসি) শুরু হয়েছে তিন দিনব্যাপী নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা।

ওয়ালটনের প্রিমো জি১ এবং এফ১ স্মার্টফোনে মূল্য হ্রাস

(প্রিয় টেক) দেখতে দেখতে অনেকগুলি স্মার্টফোন বাজারে ছাড়ল ওয়ালটন। বাজারে আসার অপেক্ষায় আছে আরো দুটি স্মার্টফোন প্রিমো জি২ এবং জি৩| এরমধ্যেই ওয়ালটন প্রথমদিকে বাজারে আসা তাদের দুটি স্মার্টফোনের মূল্য হ্রাস ঘোষণা করেছে। স্মার্টফোন দুটি হল প্রমো জি১ এবং এফ১| দুটি স্মার্টফোনের ১০০০ টাকা মূল্যহ্রাস ঘোষনা করা হয়েছে।

চমৎকার নতুন ডিজাইন নিয়ে এলো গুগল ম্যাপ

(প্রিয় টেক) গুগলের অনেকগুলো বড় সেবার মধ্যে গুগল ম্যাপ একটি। তবে বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো যে, গুগল ম্যাপের নতুন ডিজাইন আসন্ন। শেষ পর্যন্ত গুজবটি সত্য প্রমাণ করে গুগলের আই/ও সম্মেলন থেকে গুগল ম্যাপের নতুন ডিজাইনের ঘোষণা পাওয়া গেল।

পাঁচ বছরের মাথায় নিজেদের অধিকাংশ শেয়ার রবি’র হাতে ছেড়ে দিচ্ছে ডোকোমো

(প্রিয় টেক) বাংলাদেশ থেকে মাত্র পাঁচ বছরের মাথায়ই নিজেদের মন তুলে নিয়েছে জাপানের বিশ্বখ্যাত মোবাইল ফোন অপারেটর এনটিটি ডোকোমো। ২০০৮ সালে তখনকার একটেলের ৩০ শতাংশ শেয়ার বাংলাদেশী মালিক এ কে খানের কাছ থেকে কিনে নিয়েছিল ডোকোমো। আর এখন এর মাত্র ৮ শতাংশ নিজেদের হাতে রেখে বাকি ২২ শতাংশই তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ওই ২২ শতাংশ শেয়ার রবি’র মূল কোম্পানি আজিয়াটা কিনে নেবে। তবে মূল্য সম্পর্কে কিছুই জানা যায়নি।

ব্রাভিয়া ইঞ্জিন২ সহকারে আসছে সনির 'এক্সপেরিয়া জেড' ট্যাবলেট

(প্রিয় টেক) জনপ্রিয় প্রযুক্তি পন্য নির্মাতা কোম্পানি সনি বিশ্বব্যাপী অতি পাতলা ১০ ইঞ্চি পর্দার ‘এক্সপেরিয়া জেড’ ট্যাবলেট আনার কথা ঘোষণা করেছে। ট্যাবলেটটি সারা বিশ্বে সনির শোরুমের পাশাপাশি অনলাইন থেকেও কেনা যাবে।