Mobile

জানুয়ারিতে আসছে হুয়াওয়ের প্রথম উইন্ডোজ ৮ স্মার্টফোন

(প্রিয় টেক) বিশ্বখ্যাত আইসিটি প্রতিষ্ঠান হুয়াওয়ে নিয়ে আসছে তাদের প্রথম উইন্ডোজ ৮ স্মার্টফোন "অ্যাসেন্ড ডব্লিউ ওয়ান"। এই স্মার্টফোনটি সম্প্রতি লাসভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শোতে প্রদর্শিত হয়েছে। অ্যাসেন্ড ডব্লিউ ওয়ান এই জানুয়ারিতেই আমেরিকা, রাশিয়া ও চীনসহ পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাওয়া যাবে।

মোবাইল ফোন আনবে না ফেসবুক। কিন্তু কেন?

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ, তার বিভিন্ন ব্যবস্থাপক এবং ফেসবুক বার বার স্মার্টফোন বের করছেন না বলে জন সাধারণকে নিরস্ত করলেও শুনতে চাইছে না কেউই। বুধবার সংবাদ সম্মেলন করছে ফেসবুক আর সঙ্গে সঙ্গে স্মার্টফোন বের করছে বলে চিৎকার শুরু করে সবাই। কিন্তু বিধি বাম! সম্মেলনে স্মার্টফোন সম্পর্কে কোন কথাই বলে নি তারা। প্রতিষ্ঠানটি মোবাইল এর জন্য কোন নতুন কোন অপারেটিং সিস্টেম বের করবে কি না সে সম্পর্কেও কোন তথ্য প্রকাশ করে নি প্রতিষ্ঠানটি।

এবার সিম্ফনি আনছে ৫” স্ক্রিনের W90 এবং ৪.৩” স্ক্রিনের W80 স্মার্টফোন

(প্রিয় টেক) এবছরের জানুয়ারিতেই ওয়ালটনের নতুন দুটি স্মার্টফোনের আসার সংবাদ আপনাদের আগেই জানিয়েছি। স্মার্টফোনদুটি বাজারে আসার আগেই সিম্ফনিও ঘোষণা করল তাদের নতুন দুটি স্মার্টফোনের নাম এবং স্পেসিফিকেশন। তাদের নতুন দুটি স্মার্টফোন হল ৫” স্ক্রিনের W90 এবং ৪.৩” স্ক্রিনের W80। ইতিমধ্যেই তারা সম্প্রতি দেশে হয়ে যাওয়া স্মার্টফোন এক্সপোতে তাদের স্মার্টফোন দুটি প্রদর্শন করেছে।

w90_80.jpg

আজ আসছে ফেসবুক ফোন

(প্রিয় টেক) সামাজিক যোগাযোগে রাজত্বের পর এবার স্মার্টফোন আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। আজ মঙ্গলবারই হয়তো বহুল আলোচিত 'বাফি' নামের ফেসবুক নির্মিত স্মার্টফোন অবমুক্ত হবে।

নোকিয়ার 'আশা'র বিক্রয়ের সংখ্যা লুমিয়া অপেক্ষা বেশি!

(প্রিয় টেক) বাজেট স্মার্টফোন আশার বিক্রয় হার উইন্ডোজ ভিত্তিক লুমিয়াকে ছাড়িয়ে যাচ্ছে। নোকিয়া কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদন লক্ষ্য করলে এ বিষয়টা পরিষ্কার হয়ে উঠে। প্রতিবেদন অনুযায়ী গত তিন মাসে প্রতিষ্ঠানটি ১৪ মিলিয়ন স্মার্টফোন বিক্রয় করে যার মধ্যে লুমিয়া স্মার্টফোনের সংখ্যা ছিল ৪.৪ মিলিয়ন।

চাহিদা কমে যাওয়ায় যন্ত্রাংশ চাহিদা পত্রে কাটছাঁট করছে অ্যাপল!

(প্রিয় টেক) অবস্থা দৃষ্টিতে আইফোন ফাইভের জনপ্রিয়তা অনেকটা কমে এসেছে বলে মনে হচ্ছে। এক খবরে অ্যাপল তার জনপ্রিয় ফোনটির যন্ত্রাংশের চাহিদা পত্রে কাটছাঁট করা শুরু করেছে বলে জানা গিয়েছে। প্রতিষ্ঠানটির এই পদক্ষেপকে আইফোনের চাহিদা ভোক্তাদের কাছে কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছে প্রযুক্তি বিশেষজ্ঞেরা।

গ্রামীণফোনের ভিন্নধর্মী অনুষ্ঠান ‘গো ফ্রি’

(প্রিয় টেক) প্রযুক্তি সচেতন তরুণদের জন্য গ্রামীণফোন সম্প্রতি ‘গো ফ্রি’ নামক একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করে, যার মাধ্যমে একই স্থানে অংশগ্রহণকারীরা মিউজিক, গেমস, গ্যাজেটস ও অ্যাপ্লিকেশন্স-এর এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করেন।

মার্কিন বাজারে উইন্ডোজ আরটি ভিত্তিক ডিভাইস আনবে না স্যামসাং!

(প্রিয় টেক) মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উইন্ডোজ আরটি ভিত্তিক ডিভাইস বাজারজাত না করার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। এই সংস্করণের চাহিদা ভোক্তাদের মধ্যে কম থাকায় এই সিদ্ধান্ত স্যামসাং নিয়েছে বলে জানিয়েছে।

দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে স্যামসাং

(প্রিয় টেক) সাধারণত সব মোবাইলের ওয়ারেন্টি এক বছর দেওয়া হলেও স্যামসাং তার ব্যতিক্রম| কারণ স্যামসাং গ্রাহক সেবা বেশি দেওয়ার জন্য তাদের মোবাইল ফোনের দুই বছর ওয়ারেন্টি দিচ্ছে| আর তাই স্মার্টফোন মেলায় স্যামসাং এর স্টলে গ্রাহকদের উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে|

সস্তা আইফোন বের করা নিয়ে ধূম্রজালের সৃষ্টি

(প্রিয় টেক) স্মার্টফোনের বাজার দখল করতে সস্তা দরের কোনো আইফোন বাজারে আনবে না অ্যাপল। এ ধরনের প্রতিবেদন ভিত্তিহীন বলে জানিয়েছেন অ্যাপলের বিপণন বিভাগের প্রধান ফিল শিলার। চীনের সংবাদপত্র ‘দা সাংহাই ইভিনিং নিউজ’কে দেয়া সাক্ষাৎকারে সস্তা আইফোন বাজারে আনার খবরটি উড়িয়ে দেন ফিল শিলার।

Syndicate content