Mobile

ওয়ালটনের প্রিমো জি১ এবং এফ১ স্মার্টফোনে মূল্য হ্রাস

(প্রিয় টেক) দেখতে দেখতে অনেকগুলি স্মার্টফোন বাজারে ছাড়ল ওয়ালটন। বাজারে আসার অপেক্ষায় আছে আরো দুটি স্মার্টফোন প্রিমো জি২ এবং জি৩| এরমধ্যেই ওয়ালটন প্রথমদিকে বাজারে আসা তাদের দুটি স্মার্টফোনের মূল্য হ্রাস ঘোষণা করেছে। স্মার্টফোন দুটি হল প্রমো জি১ এবং এফ১| দুটি স্মার্টফোনের ১০০০ টাকা মূল্যহ্রাস ঘোষনা করা হয়েছে।

আইজিডব্লিউ ৩৫টি ভিএসপিকে সেবা দিতে পারবে; বিটিআরসিতে তালিকা দেওয়ার শেষ তারিখ ২৫ মে

(প্রিয় টেক) গত মার্চ মাসে যেসব প্রতিষ্ঠান ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) লাইসেন্স পেয়েছে তাদের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) এর সাথে আন্তঃসংযোগ করার অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি

এইচটিসি ওয়ান ব্যবহার করে এভারেস্টের চূড়া থেকে সর্বপ্রথম ভিডিও কল

(প্রিয় টেক) ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল হিউজ এবং এইচটিসি ওয়ান পর্বতারোহণের ইতিহাসে নতুন পদচ্ছাপ রাখলেন। স্মার্টফোন ব্যবহার করে এভারেস্টের চূড়া থেকে করা হল সর্বপ্রথম ভিডিও কল।

বাজারে আসল অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থিত ‘সেইলফিশ ওএস’ চালিত 'জোলা' স্মার্টফোন !

(প্রিয় টেক) প্রযুক্তি পন্য নির্মাতা প্রতিষ্ঠান জোলা অনেকদিন থেকেই কাজ করছে নোকিয়ার মিগো ভিত্তিক তাদের নিজস্ব ওএস ‘সেইলফিশ’ চালিত স্মার্টফোন বাজারে আনার জন্য। সবচেয়ে আলোচিত ব্যাপার হল তাদের নিজেদের তৈরি ‘সেইলফিশ’ ওএস অ্যান্ড্রয়েড অ্যাপস সমর্থন করবে। ফলে এর ব্যাবহারকারীরা অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে ব্যাবহার করতে পারবে। সেই ‘জোলা’ অবশেষে বাজারে আনল সেইলফিশ চালিত তাদের প্রথম স্মার্টফোন ‘জোলা’।

পানি এবং ধুলাবালি নিরোধী গ্যালাক্সি এস৪ অ্যাক্টিভ আনছে স্যামসাং

(প্রিয় টেক) প্রচুর পরিমানে ভিন্ন ভিন্ন ধরনের স্মার্টফোন তৈরি করার জন্য স্যামসাং বিখ্যাত। ভিন্ন ভিন্ন ধরনের স্মার্টফোন তৈরি করার পাশাপাশি বিশেষ বিশেষ স্মার্টফোন এর ভিন্ন ভিন্ন সংস্করণও তৈরি করে তারা। যেমন এবার নিশ্চিত হওয়া গেল গ্যালাক্সি এস৪ এর পানি এবং ধুলাবালি নিরোধী একটি ভার্শনের কথা। গ্যালাক্সি এস৪ অ্যাক্টিভ নামের ভার্শনটির নিশ্চত হওয়া ছবিও প্রকাশিত হয়েছে ইতিমধ্যে।

গ্রামীণফোনের প্রচারণা বিধি লঙ্ঘনের "কারণ দর্শানো" নোটিশ দিয়েছে বিটিআরসি

(প্রিয় টেক) বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে প্রচারণা বিধি লঙ্ঘনের দায়ে "কারণ দর্শানো" নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি

প্রযুক্তিতে সরকার এতো কাঁচা কেন?

১৯৯২ সালের কথা। বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে "তথ্য পাচার হয়ে যাবে" এই ভয়ে সাবমেরিন ক্যাবল সংযোগ নেয়নি বাংলাদেশ! যদিও ১২ বছর পর এসে সেই ধারণার পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা ইন্টারনেট বিপ্লব থেকে ১২ বছর পিছিয়ে গেছি। তখন যেমন ওই ব্যাপারটি হাস্যকর ছিল তেমনি হাস্যকর যুক্তিতে বাংলাদেশ থেকে ইউটিউব গত ৯ মাস ধরে বন্ধ রেখেছে বিটিআরসি। সম্প্রতি এই বিটিআরসির কিছু আমলা আবারও হাস্যকর অজুহাতে দেশের ইন্টারনেট আপলোড গতি ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়ে আবারও ফিরিয়ে দিয়েছে।

এবার আইজিডব্লিউ ও আইসিএক্সে অভিযান; ঘোষণা দিয়ে অভিযান কি সফল হবে?

(প্রিয় টেক) বাংলাদেশে সম্প্রতি অবৈধ পথে ভিওআইপির পরিমাণ বৃদ্ধি পাওয়াতে সাঁড়াশি অভিযানে নেমেছে বিটিআরসি। এরই মধ্যে গত বৃহস্পতিবার তারা দেশের ৬টি মোবাইল অপারেটরে অভিযান চালিয়ে ৫৩,২৩৭টি সিম বন্ধ করে দিয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে এবার আইজিডব্লিউ ও আইসিএক্স প্রতিষ্ঠানে অভিযান চালাবে বিটিআরসি। তবে প্রশ্ন উঠেছে ঘোষণা দিয়ে অভিযান চালালে কি তা সফল হওয়া যাবে?

স্মার্টফোনে লিকুইড কুলিং সিস্টেম!

(প্রিয় টেক) আপনার স্মার্টফোনটি কি ফেসবুকিং, ইমেইল করা, চ্যাট করা অথবা ছবি তোলা ও ভিডিও করার সময় গরম হয়ে যায়? এনইসি (NEC) মনে করছে তাদের নতুন লিকুইড-কুলড স্মার্টফোন এ সমস্যার সমাধান করতে সক্ষম।

স্টাইলাস পেন সহ নতুন স্মার্টফোন ক্যানভাস ডুডল (এ১১১) আনল মাইক্রোম্যাক্স

(প্রিয় টেক) ক্যানভাস সিরিজ দিয়ে স্বল্পমূল্যের স্মার্টফোনের বাজারে বেশ ভালই ব্যাবসা করছে মাইক্রোম্যাক্স। বিশেষ করে ভারতের বাজারে তাদের ব্যাবসা বেশ ভাল। নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে নতুন নতুন বিভিন্ন ধরনের স্মার্টফোন আনছে তারা। যার পথ ধরে সম্প্রতি গ্যালাক্সি নোট সিরিজের মত স্টাইলাস পেন সহ ক্যানভাস ডুডল (মাইক্রোম্যাক্স এ১১১) নামে নতুন একটি স্মার্টফোন ভারতের বাজারে ছেড়েছে মাইক্রোম্যাক্স।

Syndicate content