আপনিও আমাদের সাথে লিখতে পারেন
প্রিয় পাঠক,
"প্রিয় টেক" ওয়েব সাইটে আপনাকে স্বাগতম।
প্রযুক্তিকে সাধারন মানুষের কাছে পৌছে দেয়ার উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করেছি আমাদের নতুন এই কার্যক্রম। বাংলাদেশ প্রযুক্তিগত বিকাশের খুব সুন্দর একটি সময় পার করছে। সারা দেশে ইন্টারনেট ব্যবস্থা ছড়িয়ে পড়েছ, মানুষ প্রযুক্তির স্বাদ পেতে শুরু করেছে। তারা যে শুধু প্রযুক্তি ব্যবহারই করছে তা নয়, তারা এটাকে জীবিকার মাধ্যম হিসেবেও কাজে লাগাচ্ছে।
তবে প্রযুক্তি যেহেতু একটি চলমান প্রক্রিয়া, এর সাথে তাল মিলিয়ে চলাটাও সবার জন্য জরুরী। এমনকি অভিভাবকদেরকেও কিছুটা হলে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখাটা প্রয়োজন হয়ে পড়েছে। তাদের ছেলেমেয়েরা কোথায় কী করে বেড়াচ্ছে, বিশেষ করে সোসাল মিডিয়াগুলোর প্রবল অনুপ্রবেশের ফলে ছেলেমেয়েদের নিরাপত্তার বিষয়টিও সামনে চলে এসেছে। সবাইকে প্রযুক্তি সম্পর্কে সম্মক জ্ঞান দিতে হলে, এই বিশাল দায়িত্ব আমাদের একার পক্ষে পালন করা সম্ভব নয়। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা মূলতঃ নীচের কাজগুলো করতে চাই-
১. সকল স্তরের মানুষকে প্রযুক্তি সম্পর্কে অবহিত করা। প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পেলেই মানুষ আরেক ধাপ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।
২. তরুন প্রজন্মকে প্রযুক্তিগত শিক্ষায় সাহায্য করা, যেন তারা এটাকে পেশা হিসেবে নিতে পারে। বাংলাদেশে কয়েক কোটি মানুষ বয়সে তরুন। তাদের কর্মের খুব একটা সুযোগ নেই। এই বিশাল জনগোষ্টি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশে এবং দেশের বাইরে নিজেকে উপাজর্ন সক্ষম করে তুলতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই সাইট থেকে তারা তাদের প্রয়োজনীয় বিষয়াদি পেতে পারে।
৩. টিউটোরিয়াল : প্রযুক্তি একটি ধাবমান বিষয়; প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই এর সাথে পাল্লা দিয়ে সামনে এগুনো খুবই কঠিন একটি কাজ। তাই আমরা বিভিন্ন বিষয়ের উপর সুন্দর সুন্দর টিউটোরিয়াল করতে চাই। সেগুলো স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পাশাপাশি সাধারন মানুষের কর্মক্ষেত্রেও সাহায্য করতে পারে।
৪. বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে একটি সুস্থ্য সহযোগিতামূলক পরিবেশ তৈরী করা। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন টেলেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদেরকে নিজেদের ভেতর যোগাযোগটি ঘটিয়ে দেয়া।
৫. যারা বিভিন্ন ধরেনর পণ্য তৈরী করতে চায়, তাদেরকে সরাসরি সাহায্য প্রদান। বাংলাদেশে ষ্টার্ট-আপ কালচারকে প্রমোট করা, যাতে নতুন নতুন এন্টরপ্রেনর তৈরী হতে পারে। তাদেরকে কারিগরী সাহায্য দেয়া; এবং প্রয়োজনে তাদের পণ্য তৈরীতে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করা।
এই উদ্যোগে আপনিও অংশ নিতে পারেন। প্রাথমিকভাবে আমরা প্রচুর প্রতিনিয়ত ভালো লেখা চাই। আপনারা যারা বাংলায় লিখতে পারেন, তারা যেকোন বিষয়ে লেখা পোষ্ট করুন। আমরা সকল লেখা প্রকাশ করবো সেটা বলতে পারিছ না। তবে এডিটরিয়াল বোর্ড সেগুলো অবশ্যই পড়ে দেখবে।
লেখা/টিউটোরিয়াল পোষ্ট করার নিয়ম:
ক. সাইন-আপ করুন
খ. পৃষ্ঠাটির একদম উপরে, কনটেন্ট পোষ্ট করার লিংকটি ব্যবহার করে কনটেন্ট পোষ্ট করুন। সেটা হতে পারে কোনও খবর, কিংবা প্রযুক্তি বিষয়ক ব্লগ।
গ. লেখাটি তৎক্ষনাত প্রকাশিত হবে না। লেখাটি আমাদের পছন্দ হলে, সেটা প্রকাশ করা হবে।
ঘ. লেখার কপিরাইট থাকবে প্রিয়.কম-এর। তাই পুরনো কোনও লেখা পোষ্ট করবেন না।
একই পদ্ধতিতে যেকোন বিষয়ের উপর লেখা, পণ্যের রিভিউ, নতুন পণ্যের খবর, ব্লগ, এবং ফোরামে পোষ্ট করা যাবে।
আপনাদের সবার সহযোগিতায় এটি একটি বড় তথ্য ভান্ডারে পরিনত হতে পারে, যা লক্ষ লক্ষ মানুষের কল্যানে ব্যবহৃত হতে পারে।
ধন্যবাদ
সম্পাদক
প্রিয় টেক












