Life

পায়ের জুতায় আইফোন!

(প্রিয় টেক) বিশ্বের সবচেয়ে সুন্দর স্মার্টফোনের তালিকায় যার নামটি আগে আসে, সেটি হচ্ছে আইফোন।আমরা সাধারণত জুতা ব্যবহার করি, পায়ে দিয়ে কোথাও যাতায়তের জন্য, ভাবুন তো সেই জুতায় আইফোন রেখে দিলে কেমন দেখাবে?


অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই এই অদ্ভুত কাজটি করে দেখিয়েছে ডাচ ভিত্তিক প্রতিষ্ঠান ফ্রিডম অফ ক্রিয়েশনের ডিজাইনার অ্যালান। এই জুতাটির নাম দেওয়া হয়েছে, আইফোন ম্যাশআপ সু।
জুতাটি ত্রিমাত্রিকভাবে প্রিন্ট করা হয়েছে।

মাদারীপুর জেলার সেরা ফ্রিল্যান্সার ইমন মাতুব্বর

(প্রিয় টেক) ইমন মাতুব্বর। মাদারীপুর জেলার সরকারী নাজিম উদ্দিন কলেজের বি,বি,এস ২য় বর্ষের ছাত্র। তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে রয়েছেন বাবা, মা ও ছোট ভাই। ইমনের বাবা খুব অল্প আয়ের একজন চাকুরীজীবী। কিন্তু তিনি নিজে স্বনির্ভর হতে চেষ্টা করেছেন। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্জিত টাকা দিয়েই তার সংসার চলে। পেশা হিসেবে ছাত্রাবস্থায় ফ্রিল্যান্সিংকে বেঁছে নিয়েছেন। ফলাফল স্বরূপ বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে পুরস্কার প্রাপ্ত মাদারীপুর জেলার সেরা ফ্রিল্যান্সার হিসেবে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’ পেয়েছেন ইমন মাতুব্বর। তার ফ্রিল্যান্সিং এ সেরা নির্বাচিত হওয়ার গল্প বলেছেন প্রিয়.কমের সাথে। ইমন মাতুব্বর সম্পর্কে আরও জানতে তার ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন।

এ সময়ের সেরা কয়েকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন

প্রযুক্তির উত্তরোত্তর উন্নয়ন ঘটে চলেছে। এরই ফলে স্মার্টফোনসমূহে নতুন নতুন প্রযুক্তি এবং নতুন নতুন ফিচার সংযোজন ঘটছে। তবে এক্ষেত্রে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোনের আধিপত্য বিস্তার অব্যাহত রয়েছে। বিশ্ব বাজারে এ সময়ের কয়েকটি সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনসমূহ হচ্ছে:

১. এইচটিসি ওয়ান

কুড়িগ্রাম জেলার সেরা ফ্রিল্যান্সার সৈয়দ মো: মমিনুজ্জামান মমিন

(প্রিয় টেক) সৈয়দ মো. মমিনুজ্জামান মমিন। পিতা : মৃত শহিদুজ্জামান। মাতা : মোছা মাহমুদা বেগম। মমিন বাবা মায়ের চতুর্থ সন্তান। গ্রাম : মুশরুদ নাখেন্দা। ডাকঘর : সিংগার ডাবড়ী হাট। থানা : রাজার হাট। জেলা কুড়িগ্রাম। মজিদা আদর্শ ডিগ্রী কলেজ থেকে বিবিএস(পাশ কোর্স) পাশ এবং বর্তমানে সরকারী বাংলা কলেজ থেকে প্রাইভেটে ম্যানেজমেন্টে করছেন তিনি। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে পুরস্কার প্রাপ্ত কুড়িগ্রাম জেলার সেরা ফ্রিল্যান্সার হিসেবে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’ পেয়েছেন সৈয়দ মো: মমিনুজ্জামান মমিন। জেলার সেরা ফ্রিল্যান্সার হওয়ার নেপথ্য গল্প বলেছেন প্রিয়.কমের সাথে। তার সম্পর্কে আরও জানতে তার ফেসবুক, টুইটার, গুগল প্লাস বা স্কাইপে (skype: maminuzzaman) যোগাযোগ করতে পারেন।

বাৎসরিক '১ ডলার' বেতন ক্লাবে নাম লেখালেন মার্ক জুকারবার্গ!

(প্রিয় টেক) বাৎসরিক ১ ডলার বেতন প্রথায় এবার নাম লেখালেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। তবে তিনি এখান থেকে আর কিছু পাবেন না এমন কিন্তু নয়।

স্মার্টফোনকে সহজে বহন করতে আসছে জিন্স প্যান্টে I/O পকেট

(প্রিয় টেক) অনেক ক্ষেত্রেই স্মার্টফোন বহন করা সুবিধাজনক মনে হয় না অর্থাৎ সহজে বহন করা যায় না। আর এই অসুবিধা দূর করতে এবার ফ্যাশন এবং প্রযুক্তিতে সমন্বয় ঘটতে যাচ্ছে। আইও ডেনিম নামক একটি প্রতিষ্ঠান এক ধরনের পকেট সৃমদ্ধ জিন্স প্যান্ট তৈরি করছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি এই পকেটকে ‘I/O পকেট’ নামে ট্রেডমার্ক করে রেখেছে।

পিরোজপুর জেলার সেরা ফ্রিল্যান্সার হুজাইফা আহমেদ

(প্রিয় টেক) হুজাইফা আহমেদ। ওয়েব ডেভেলপার এবং ডিজাইনার হিসেবেই ফ্রিল্যান্সিং এ তার উঠে আসা। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যেগে পুরস্কার প্রাপ্ত পিরোজপুর জেলার সেরা ফ্রিল্যান্সার হিসেবে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’ পেয়েছেন হুজাইফা আহমেদ। ওডেক্সে ৭৪ টি কাজের প্রতিটিতে ফাইভ স্টার রেটিংয়ে আনুমানিক ২০০০ ঘন্টার মত কাজ করেছেন এই সফল ফ্রিল্যান্সার। ভবিষ্যতে তিনি ফ্রিল্যান্সিংকেই ক্যারিয়ার হিসেবে নিতে চান।

ফেসবুকে ভাল মন্দ-১

ফেসবুক(Facebook): বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ফেব্রুয়ারি ৪ তারিখে প্রতিষ্ঠিত হয়। এটিতে নিখরচায় সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে।

কম্পিউটারের মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার হচ্ছে!

(প্রিয় টেক) অপরাধ গোপন রাখার জন্য কম্পিউটারের তথ্য মুছে ফেলা হলেও তা আর মুছে যাবে না। এবার বাংলাদেশেই দুর্নীতি আর অপরাধ প্রতিরোধ করতে কম্পিউটারের মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারে কাজ শুরু করেছে সরকার। তারই অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের তথ্য উদ্ধারে সাবেক সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী ফেরদাউসের কম্পিউটার থেকে মুছে ফেলা তথ্য উদ্ধারে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শীঘ্রই অ্যাপল নিয়ে আসছে হাই-প্রোফাইল প্রযুক্তি পণ্য আইটিভি

বিশ্বে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবার চমক দেখাতে একটি হাই-প্রোফাইল ডিভাইস বাজারে ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।

Syndicate content