Life

জুম আলট্রা প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা: আমার ফেসবুক জীবন-এর বিজয়ী ঘোষণা

(প্রিয় টেক) সিটিসেলের সহযোগিতায় প্রিয়.কম আয়োজন করছিল "জুম আলট্রা-প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা"। ব্লগের বিষয়বস্তু ছিল "আমার ফেসবুক জীবন"। পুরো জুন মাস ধরে চলে এই প্রতিযোগিতা। বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য লেখাও জমা পড়ে এই প্রতিযোগিতার জন্য। নানান ধরনের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের কাহিনী উঠে আসে সেই লেখাগুলোতে। আজ সেই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো।

জুম আলট্রা প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা: আমার ফেসবুক জীবন

(প্রিয়.কম) সিটিসেলের সহযোগিতায় প্রিয়.কম শুরু করছে "জুম আলট্রা প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা"। এবারের ব্লগের বিষয়বস্তু : "আমার ফেসবুক জীবন"। বর্তমানে অসংখ্য মানুষ ফেসবুক ব্যবহার করছেন। এবং সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে ঘটে চলেছে অসংখ্য ঘটনা - কিছু সুখের, কিছু বেদনার। আপনাদের সেই সুখ-দুঃখের কথা লিখুন প্রাণ খুলে। ভালো লেখাগুলো নিয়ে একটি বই প্রকাশ করা যেতে পারে।

ভিডিও গেমস খেলুন মেধাশক্তি বৃদ্ধি করুন

(প্রিয় টেক) আমরা অনেকে মনে করি যে, ভিডিও গেমস আমাদের মেধাশক্তি লোপে সাহায্য করে, কথাটি যেমন এক দিক থেকে সঠিক আবার অন্য দিক থেকে ভুলও বটে। অনেক ভিডিও গেমস আছে যেগুলো খেললে আপনার মেধাশক্তি বৃদ্ধি পাবে।

আসন্ন বিশ্বকাপ ফুটবলে খেলা চলাকালীন সময়ে পাহারা দিবে মিলিটারি রোবট

(প্রিয় টেক) আমরা কম বেশী সকলেই জানি বড় বড় ফুটবলের আসরে দূর্ঘটনা ঘটার আশংকা থাকে এবং এ জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। আাগামী বছর ব্রাজিলে হতে যাচ্ছে ২০১৪ বিশ্বকাপ ফুটবল। এ উপলক্ষে নেয়া হবে নতুন ধরনের নিরাপত্তা ব্যবস্থা। ফিফা এবার নিরাপত্তার জন্য রাখছে মিলিটারি রোবট।

৬ বছর পর আবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস

(প্রিয় টেক) পৃথিবীর সেরা তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস দীর্ঘ ৬ বছর পর নিজের হারানো গৌরব ফিরে পেয়েছেন। ২০০৭ সালের পর আবারো বিশ্বের শ্রেষ্ঠ ধনীর মর্যাদা লাভ করলেন তিনি। গতকাল বিশ্বখ্যাত ব্যবসা ও অর্থনীতি ভিত্তিক পত্রিকা ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচকে শীর্ষস্থান দখল করে নেন ৫৭ বছর বয়সী বিল গেটস।

অ্যাপলের টিম কুকের সাথে কফি আড্ডা: মূল্য ৬১০,০০০ ডলার!

(প্রিয় টেক) জগতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। এবারে অ্যাপলের সিইও টিম কুকের সাথে কফি আড্ডায় অংশ নিবেন এক ব্যাক্তি। এর জন্য তাকে গুনতে হচ্ছে ৬১০,০০০ ডলার। এ ব্যাক্তি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

গুগলের সিইও ল্যারি পেজ ভোকাল কর্ড প্যারালাইসিসে আক্রান্ত

(প্রিয় টেক) গুগলের প্রধান ল্যারি পেজ অবশেষে তার স্বাস্থ্য নিয়ে জল্পনার অবসান ঘটালেন। খুবই বিরল ধরনের ভোকাল কর্ডের সমস্যায় ভুগছেন বলে তিনি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এটি তার কন্ঠ ধীরে ধীরে দূর্বল করে দিচ্ছে, তবে প্রাত্যহিক কাজে কোন সমস্যা হচ্ছে না।

শুভ জন্মদিন মার্ক জুকারবার্গ

(প্রিয় টেক) পৃথিবীর সব থেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক এলিয়ট জুকারবার্গ-এর আজ শুভ জন্মদিন। ১৯৮৪ সালের ১৪ মে নিউইয়র্কের হোয়াইট প্লেইন এলাকাতে মনোচিকিৎসক ক্যারেন ও দন্তচিকিত্‍সক এডওয়ার্ড জুকারবার্গের ঘরে জন্ম নেন মার্ক জুকারবার্গ। জুকারবার্গের তিন বোন র‍্যান্ডি, ডোনা এবং এরিএল।

আমাদের ই-শিক্ষক রাগিব হাসান

(প্রিয় টেক) তথ্য প্রয়োজন? ইন্টারনেট তো আছেই। তবে বিশ্বাসযোগ্য এবং নানা রকম সূত্রসমৃদ্ধ তথ্য পেতে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া এখন সেরা অবলম্বন। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়ে পিএইচডি করার সময় বাংলাদেশের তরুণ রাগিব হাসান উইকিপিডিয়ার খোঁজ পান। তবে সেটি ইংরেজি ভাষায়। এর সঙ্গে বাংলা ভাষায় উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করেন রাগিব। এখন তিনি ব্যস্ত অনলাইনের মাধ্যমে উচ্চশিক্ষা দেওয়ার কাজে। তাঁর শিক্ষক ডট কম এরই মধ্যে পেয়েছে গুগলের পুরস্কার।

বিষাক্ত পদার্থ সনাক্ত করতে বিশেষ হাতমোজা

(প্রিয় টেক) আমরা সবাই রঙ পরিবর্তনকারী পোশাকের কথা শুনেছি। এগুলো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রং পরিবর্তন করে। গবেষকরা এবার বিষাক্ত পদার্থ সনাক্ত করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছেন। অবশ্য তারা একটি হাতমোজার মাধ্যমে এই সনাক্তকরণ পদ্ধতি চালু করেন।

Syndicate content