Internet

ইনস্টাগ্রামের নতুন ওয়েব প্রোফাইল আইওএস বা অ্যানড্রয়েড ডিভাইস ছাড়াই ব্যবহার করা যাবে

(প্রিয় টেক) সামাজিক যোগাযোগ ও ছবি শেয়ারের অ্যাপলিকেশন ইনস্টাগ্রাম সম্প্রতি তাদের ব্যবহারকারীদের জন্য নতুন ওয়েব ভিত্তিক প্রোফাইল উন্মুক্ত করতে যাচ্ছে। এর মাধ্যমে শুধুমাত্র মোবাইল অবকাঠামো ভিত্তিক এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি বহুল প্রতীক্ষিত দাবী পূরণ করলো।

নেট এবং ফোন সংযোগ থেকে বিচ্ছিন্ন সিরিয়া বাসী

(প্রিয় টেক) সিরিয়ার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং মোবাইল ফোন সংযোগ ব্যাহত করা হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাগুলো। দেশটির কানেকশন প্রটোকলগুলো অকার্যকর রয়েছে বলে জানিয়েছে নেটওয়ার্ক সংস্থা রেনেসিস। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী গত কাল বিকেল থেকে দেশটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং টেলিফোন লাইনগুলোও মাঝে মাঝে কাজ করছে।

টেলিটকের থ্রি-জি'তে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের আজকের ম্যাচ ফ্রি

(প্রিয় টেক) রাষ্ট্রায়াত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের থ্রি-জি'র গ্রাহকরা আজকের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচটি নিখরচায় দেখতে পারবেন। এর জন্য তাদের কোনো বিল খরচ করতে হবে না। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) খেলাটি সরাসরি সম্প্রচার করবে। আর বিটিভির মাধ্যমেই খেলাটি সরাসরি দেখতে পারবেন থ্রি-জি'র গ্রাহকরা।

শিক্ষা বোর্ডের মধ্যে প্রথম যশোর বোর্ডের ওয়েব পোর্টাল উদ্বোধন

(প্রিয় টেক) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়েছে। ওয়েব পোর্টাল উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খান। দেশের ৯টি বোর্ডের মধ্যে যশোর শিক্ষা বোর্ডেই প্রথম ওয়েব পোর্টালের উদ্বোধন করা হলো।

"সহযোগিতা"র ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু

(প্রিয় টেক:) আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো তরুণদের উদ্যোগে গঠিত সামাজিক উন্নয়ন সংস্থা "সহযোগিতা"র ওয়েবসাইট। যাদের মূল লক্ষ্য গরীব দুঃখী মানুষের সাহায্য করা এবং স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো।

সাইবার আক্রমণ ঠেকাতে প্রশিক্ষণের জন্য সাইবার-শহর তৈরি করলো ইউএস

(প্রিয় টেক) সাইবার আক্রমণ ঠেকানোর জন্য ব্যস্ত হয়ে পরেছে উন্নত দেশগুলো। সম্প্রতি ভারত ৫ লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ছোট-খাট একটি শহর বানিয়ে ফেলেছে। মার্কিন সামরিক বাহিনী দেশটির সরকারকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করার জন্য সাইবার যোদ্ধায় পরিণত করার প্রচেষ্টা স্বরূপ নিউ জার্সিতে ক্ষুদ্রাকৃতির সাইবার শহর তৈরি করেছে। শহরটি ক্ষুদ্র হলেও রয়েছে ব্যাংক, হাসপাতাল, পানির ট্যাঙ্ক, ট্রেন সিস্টেম, পাওয়ার গ্রিড এবং কফির দোকান। ৬ ফুট বাই ৮ ফুট জায়গা নিয়ে গড়ে উঠেছে শহরটি।

আগামী জানুয়ারিতে গুগলের আনুষ্ঠানিক উদ্বোধন

(প্রিয় টেক) আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশে আনুষ্ঠানিক গুগলের কার্যক্রম উদ্বোধনের তারিখ পরিবর্তন করে নতুন তারিখের ঘোষণা করা হয়েছে। আগামী বছরের প্রথম মাস জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে গুগলের কার্যক্রম উদ্বোধন করা হবে বলে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী জানিয়েছেন। জানুয়ারিতে গুগলের বহুল প্রত্যাশিত সেই গাড়ি "গুগল স্ট্রিট ভিউ" প্রথমে ঢাকা এবং চট্টগ্রামে রাস্তা লেভেলে ৩৬০ ডিগ্রি ছবি তুলবে।

শপিং সাইটে গুগল অর্থের বিনিময়ে সার্চ ফলাফল প্রদর্শন করছে বলে দাবী বিংয়ের

(প্রিয় টেক) গুগলের শপিং টুল সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ করেছে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন। প্রতিষ্ঠানটি তার অনুসন্ধান ফলাফলে শুধুমাত্র অর্থ প্রদানকারী বিক্রেতাদের তালিকা প্রদর্শন করছে। এছাড়া টাকার অংকের উপর ভিত্তি করে তালিকায় স্থান এবং ফলাফলে বিজ্ঞাপনদাতা হিসেবে উল্লেখও করছে না বলে অভিযোগ বিংয়ের।

শীঘ্রই ইউটিউব খুলে দেয়া হবে: হাসানুল হক ইনু

(প্রিয় টেক) শীঘ্রই খুলে দেয়া হবে জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউব। তথ্যটি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

'অ্যান্ড্রয়েড কথন' ওয়েবসাইট হ্যাক

(প্রিয় টেক) বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট অ্যান্ড্রয়েড কথন হ্যাকিং হয়েছে। সাইটটি হ্যাক হওয়ার পর বিকল্প হিসেবে নতুন আরেকটি সাইটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Syndicate content