Internet

ফেসবুক টুইটারে ফিল্টার বসানোর পর খুলে দেওয়া হবে ইউটিউব

(প্রিয় টেক) বাংলাদেশে ফেসবুক বা টুইটারের মত সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোয় কোন অবমাননাকর বা আপত্তিকর বক্তব্য, লেখা বা ছবির প্রচার ঠেকাতে বিশেষ প্রযুক্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রোববার ঢাকায় সাংবাদিকদের জানান, আগামি দু-তিন মাসের মধ্যে এই প্রযুক্তি কাজ করতে শুরু করবে। এরপরেই খুলে দেওয়া হবে ইউটিউব।

ইন্টারনেট আপলোড গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলো বিটিআরসি

(প্রিয় টেক) অবশেষে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ইন্টারনেট ব্যান্ডউইথে আপলোডের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ আজ দুপুরে প্রিয়.কমকে জানিয়েছেন "অনেক আগেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।"

এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার যাত্রা শুরু

(প্রিয় টেক) বাংলাদেশে মোবাইলে ব্যাংকিং করার তালিকায় এবার নাম লেখালো ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেড। আজ রবিবার রাজধানীর রুপসী বাংলা হোটেলে ‘এনসিসিবি শিওর ক্যাশ’র উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছে গুগল

(প্রিয় টেক) গুগলে কোনো কিছু খুঁজতে গেলে স্বয়ংক্রিয়ভাবে সে আপনাকে কিছু ‘সাজেশন’ দেয়৷ ফলে কোনো শব্দের বানান সঠিক না জানলেও সাজেশনের কারণে আপনি ঠিক বিষয়টা পেয়ে যেতে পারেন৷ এই সেবার নাম ‘অটোকমপ্লিট’৷

শিক্ষক বাতায়ন ওয়েবসাইট উন্মুক্ত করলেন শিক্ষামন্ত্রী

(প্রিয় টেক) অনেক আগে থেকে শিক্ষকদের জন্য "শিক্ষক বাতায়ন ওয়েবসাইট" চালু থাকলেও তা সবার জন্য উন্মুক্ত ছিল না। অবশেষে বৃহস্পতিবার শিক্ষক বাতায়ন ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করে উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বাজেটে তথ্যপ্রযুক্তি ব্রডব্যান্ডের বাজেট চাই

(প্রিয় টেক) জুন মাসের প্রথম সপ্তাহে অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করবেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের এই মেয়াদের এটিই শেষ বাজেট। এই বছরের শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এবারের বাজেট হবে নির্বাচনের বাজেট। মানে রাস্তাঘাট-ব্রিজ বানানো, বড় বড় কিছু প্রকল্প শুরু করা, অনেক প্রকল্পের সমাপ্তি টানা ইত্যাদি।

ফুল ডুপ্লেক্সের ডিপ্লোমেসি

রাজার আদেশ-
প্রাণভরে ১০০ শতাংশ গ্রহন করিবে শ্বাস,
ধরে রেখে তার ৭৫ – ত্যাগ করিও বাকি নিশ্বাস।

অবৈধ ভিওআইপি বন্ধে ইন্টারনেট আপলোড গতি কমালো বিটিআরসি!

(প্রিয় টেক) বাংলাদেশে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধে ইন্টারনেট আপলোড গতি ৭৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

জিমেইল ব্যবহার করে এখন থেকে অর্থ লেনদেন করা যাবে

(প্রিয় টেক) গুগল ওয়ালেটের কথা মোটামুটি আমরা সবাই জানি। এটি হচ্ছে লেনদেনের জন্য ব্যবহৃত গুগলের একটি সেবা। এর মাধ্যমে গুগল ওয়ালেট ব্যবহারকারীরা তাদের যেকোনো লেনদেনের জন্য বিল পরিশোধ করতে পারে।

বাংলাদেশে ইল্যান্স ব্যবহারকারীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে

(প্রিয় টেক) বিশ্বের প্রথম সারির ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্স.কমের বাংলাদেশি ব্যবহারকারির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া শুধুমাত্র চলতি বছরেই বাংলাদেশ থেকে ইল্যান্সে নিবন্ধন করেছে ৯,৭৫২ জন ফ্রিল্যান্সার। বাংলাদেশে নতুন এই মাইলফলকে অবস্থান করায় প্রিয়.কমের মাধ্যমে ইল্যান্সের বাংলাদেশি কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

Syndicate content