Digital Camera

পৃথিবীর সবচেয়ে ছোট ডিএসএলআর ক্যামেরা Rebel SL1 আনছে ক্যানন

(প্রিয় টেক) নতুন একটি ডিএসএলআর ক্যামেরা আসছে ক্যাননের কাছ থেকে এমন গুজব আগে থেকেই ছিল। সেই গুজব সত্য প্রমানিত করে ক্যানন ঘোষনা দিল এসটিএম লেন্স সমর্থিত Rebel SL1 মডেলের নতুন একটি ডিএসএলআর ক্যামেরার যা এযাবতকালের সবচেয়ে ছোট ডিএসএলআর বলে বিবেচিত হচ্ছে। স্পেসিফিকেশনের দিক দিয়েও বেশ আকর্ষনীয় ক্যামেরাটি। আর আকৃতিতে বেশ ছোট হওয়ায় Rebel SL1 ভ্রমনের জন্য বেশ সহায়ক একটি ক্যামেরা হবে বলে ধারনা করা হচ্ছে।

ডিজিটাল ক্যামেরা তৈরিতে পতঙ্গের ভূমিকা

(প্রিয় টেক) পতঙ্গ সবার কাছে একটি বিরক্তিকর প্রাণী হিসেবে স্বীকৃত হলেও গবেষকদের কাছে এটি অনেক জনপ্রিয়। অবাক হচ্ছেন? অবাক হলেও কিছু করার নেই। ডিজিটাল ক্যামেরার ফিচার সংযোজনে এই পতঙ্গই প্রেরণা যুগিয়েছে।

বাংলাদেশে প্রথমবারের মতো ফুজিফিল্ম ডিজিটাল ক্যামেরা ফ্ল্যাগশিপ স্টোরের কার্যক্রম শুরু

(প্রিয় টেক) বাংলাদেশে প্রথমবারের মতো রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ লোকেশন বনানীতে ফুজিফিল্ম ব্র্যান্ডেড ডিজিটাল ক্যামেরা ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। ফুজিফিল্ম ক্যামেরা ফ্ল্যাগশিপ স্টোরে ক্যামেরা মডেলের বিপুল সমাবেশ থাকবে। যার মধ্য থেকে গ্রাহকরা নিজেদের পছন্দেরটি কিনে নিতে পারবেন।

সিইএস ২০১৩: পরিবর্তনশীল লেন্স ভিত্তিক ডিজিটাল ক্যামেরা নিয়ে এলো পোলারয়েড

(প্রিয় টেক) ছবি তোলার সাথে সাথে মুদ্রণের এক অভূতপূর্ব ব্যবস্থা প্রদানের মাধ্যমে ফিল্ম ক্যামেরার যুগে জনপ্রিয় নাম হয়ে উঠে পোলারয়েড। কিন্তু ডিজিটাল ক্যামেরা যুগে এসে এই জনপ্রিয়তা অনেক খানি হারিয়ে ফেলেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু প্রতিষ্ঠানটি ক্রমশ সেই হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে বলে মনে হচ্ছে। প্রতিষ্ঠানটি এবারের সিইএস মেলায় শিশুদের জন্য ট্যাবলেটের পাশাপাশি পরিবর্তনশীল লেন্স ভিত্তিক ডিজিটাল ক্যামেরা বের করেছে।

উচ্চ ক্ষমতা সম্পন্ন ৪ টেরাবাইট হার্ড ড্রাইভ বের করলো ওয়েস্টার্ন ডিজিটাল

(প্রিয় টেক) ৪ টেরাবাইট আকৃতির হার্ড ড্রাইভ নিয়ে এলো ওয়েস্টার্ন ডিজিটাল। ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক (ডাব্লিউডি ৪০০১ এফএইএক্স) মডেলের হার্ড ড্রাইভটির গতি ৭২০০ আরপিএম, রয়েছে ৬৪ মেগাবাইট ক্যাশে মেমরি, ডুয়েল-স্টেজ অ্যাকুয়েটর প্রযুক্তি সমর্থন এবং সংযোজক হিসেবে সাটা ৩ (৬ জিবিপিএস) ব্যবহার করছে। ড্রাইভারের মাঝে ইন্টিগ্রেটেড ডুয়েল প্রসেসর থাকায় হার্ড ড্রাইভটি উচ্চ দক্ষতা দেখাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

তথ্যচিত্রের মাধ্যমে ছবির ইতিহাস!

(প্রিয় টেক) ওভারগ্রাম নামক একটি প্রতিষ্ঠান সম্প্রতি তথ্যচিত্রের মাধ্যমে স্থিরচিত্রের বিবর্তনকে বিস্তারিত তথ্য প্রদানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এই তথ্যচিত্রে প্রতিষ্ঠানটি স্থিরচিত্রের জন্মকাল ১৮২৬ সাল থেকে শুরু করে বর্তমান সময়ে কিভাবে সামাজিক যোগাযোগ সাইটে ছবি ব্যবহৃত হচ্ছে তার ইতিহাস। তথ্যচিত্রের শুরুতে অবশ্য প্রতিষ্ঠানটি তার ব্যবহারকারীদের স্থিরচিত্রের মৃত্যু ঘটেছে কিনা তা জিজ্ঞাসা করে, কিন্তু শেষ পর্যন্ত ইনস্টাগ্রামের মত অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন জীবন লাভ করেছে বলে মতবাদ প্রদান করেন।

প্যানাসনিকের ১০-বিট প্রো-সিরিজের ক্যামকোর্ডার

(প্রিয় টেক) সিনেমা ফটোগ্রাফারদের জন্য জাপানের বৈদ্যুতিক পণ্য নির্মাতা প্যানাসনিক তার প্রো সিরিজের এজি-এএফ১০৫ এর নতুন সংস্করণ এজি-এএফ১০৫ এ বের করার কথা ঘোষণা দিল। নতুন সংস্করণে এসডিআই পোর্ট ব্যবহার করে ১০-বিট এইচডি ভিডিও বাহ্যিক রেকর্ডারে পাঠানোর বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। যার কারণে কালার রেঞ্জ এক বিলিয়ন হিউ এবং গ্রে এর ১০২৪টি শেড পাওয়া সম্ভব।

চিত্র গ্রাহকদের জন্য নতুন দুইটি লেন্স নিয়ে এলো ক্যানন

(প্রিয় টেক) জাপানের জনপ্রিয় ক্যামেরা নির্মাতা ক্যানন তার ডিএসএলআর ব্যবহারকারীদের জন্য নতুন দুইটি হাই-এন্ড লেন্স বের করলো। লেন্স দুইটি ডিসেম্বর মাসে বাজারে বের হবে। ইএফ মাউন্টের ২৪-৭০ মিমি এফ/৪এল আইএস ইউএসএম লেন্সটির মূল্য ১৫০০ মার্কিন ডলার এবং ৩৫ মিমি এফ/২ আইএস ইউএসএম লেন্সটির মূল্য ৮৫০ মার্কিন ডলার হিসেবে ধার্য করেছে প্রতিষ্ঠানটি।

নিকনের নতুন সংযোজনঃ ২৪ মেগাপিক্সেল ডিএসএলআর

(প্রিয় টেক) জাপানের ক্যামেরা নির্মাতা নিকন উন্মোচন করল ২৪.১ মেগা পিক্সেল ডিএসএলআর ক্যামেরা। নিকন ক্যামেরা মানেই চমৎকার সব ফিচার। নতুন মডেলটিও তার ব্যতিক্রম নয়। নিকনের এই নতুন সংযোজনের নাম ‘ডি ফাইভ টু জিরো জিরো’।

নিকনের ভি ২ কম্প্যাক্ট মিররলেস ক্যামেরা

(প্রিয় টেক) আজ থেকে একবছর আগে বিশ্বখ্যাত ক্যামেরা নির্মাতা নিকন ভি১ এবং যে১ নামের দুইটি ক্যামেরার মাধ্যমে মিররলেস ক্যামেরা দুনিয়ায় প্রবেশ করে। আর এর মধ্যেই প্রতিষ্ঠানটি তার ভি১ এর উত্তরসূরি ভি ২ বের করেছে। ভি১ এর মত ভি ২ তে ১২০০ এফপিএস স্লো-মোশন ক্যাপচার সুবিধা রাখা হয়েছে, ৩" এলসিডি ডিসপ্লে, উচ্চ-রেজ্যুলুশনের (১.৪ মিলিয়ন ডট) ইলেকট্রনিক ভিউফাইন্ডার এবং ১০৮০/৩০পি এবং ১০৮০/৬০ আই ভিডিও ক্যাপচার সুবিধা থাকছে। ভি২ সংস্করণটি শুধুমাত্র সাদা অথবা কালো এই দুই রঙ্গে বের হবে বলে উল্লেখ করেছে নিকন।

Syndicate content