Desktop

সর্বপ্রথম লিনাক্স গেমিং পিসি অ্যালিয়েনওয়্যার X51

ডেল এর গেমিং সাইড অ্যালিয়েনওয়্যার এনেছে উবুন্টু প্রি-ইনস্টলড গেমিং পিসি। দেখতে প্রায় এক্সবক্স 360 এর মত এই গেমিং পিসিতে থাকছে স্টিম ফর লিনাক্স এবং বেশ কিছু প্রি-ইনস্টলড গেম।

রেলে কম্পিউটারাইজড সিট রিজার্ভেশন দরপত্রে দুর্নীতির অভিযোগ

(প্রিয় টেক) রেলে কম্পিউটারাইজড সিট রিজার্ভেশন ও টিকেটিং ব্যবস্থা পরিচালনার জন্য দরপত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ প্রকল্পের জন্য গত বছর ১ অক্টোবর আহ্বান করা দরপত্রে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানের চার বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও পরে তা বাড়িয়ে ১০ বছর করা হয়।

কম্পিউটারের মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার হচ্ছে!

(প্রিয় টেক) অপরাধ গোপন রাখার জন্য কম্পিউটারের তথ্য মুছে ফেলা হলেও তা আর মুছে যাবে না। এবার বাংলাদেশেই দুর্নীতি আর অপরাধ প্রতিরোধ করতে কম্পিউটারের মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারে কাজ শুরু করেছে সরকার। তারই অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের তথ্য উদ্ধারে সাবেক সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী ফেরদাউসের কম্পিউটার থেকে মুছে ফেলা তথ্য উদ্ধারে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২১ বছরে পা দিল পেন্টিয়াম প্রসেসর

(প্রিয় টেক) কম্পিউটারের প্রান হচ্ছে প্রসেসর। পৃথিবীর শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল ১৯৯৩ সালের ২২ মার্চ তৈরি করেছিল তখনকর শক্তিশালী প্রসেসর "পেন্টিয়াম"। পেন্টিয়াম ৬০ প্রসেসরের মাধ্যমে যাত্রা করেছিল জনপ্রিয় ব্র্যান্ডটি। গত ২২ মার্চ ২০ বছর পেরিয়ে ২১ বছরে পা দিল পেন্টিয়াম প্রসেসর।

সুলভ মূল্যের আইভি ব্রিজ প্রসেসর নিয়ে এলো ইন্টেল

(প্রিয় টেক) প্রায় এক বছর হল তৃতীয় প্রজন্মের আইভি ব্রিজ প্রসেসর নিয়ে বাজারে এসেছে ইন্টেল। কিন্তু পূর্ব সংস্করণগুলোর মত এই সংস্করণের সুলভ সংস্করণ না থাকায় নতুন প্রযুক্তিটি অনেকের নাগালের বাইরে ছিল এতদিন। কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে। সম্প্রতি (মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৩) ইন্টেল আইভি ব্রিজ সংস্করণের সুলভ সংস্করণ বের করেছে। যার মাঝে রয়েছে সেলেরন, পেন্টিয়াম এবং ডুয়েল কোর চিপ।

মাদারবোর্ড উৎপাদন বন্ধ করবে ইন্টেল

(প্রিয় টেক) আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তার ডেস্কটপ মাদারবোর্ড গ্রুপটিকে বন্ধ করে দিবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে হ্যাসওয়েল নামে পরিচিত মাদারবোর্ড বাজারে আনার পরই থেমে যাবে এর কার্যক্রম। এরপর প্রতিষ্ঠানটি তৃতীয় পক্ষের কাছে চিপসেট সরবরাহ বজায় রাখলেও হ্যাসওয়েলের পর প্রতিষ্ঠানটি নিজে ডেস্কটপ মাদারবোর্ড নির্মাণ করবে না।

প্রথম ২ টেরাবাইট এসএসডি নিয়ে এলো ফোরমে

(প্রিয় টেক) সলিড স্টেট ড্রাইভের মূল্য ক্রমশ হাতের নাগালে চলে আসায় এই স্টোরেজ সম্পর্কে জনমনে আগ্রহ এখন অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু এ ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করেছে এর ধারণ ক্ষমতা। যদিও বেশ কিছুদিন ধরে ২ টেরাবাইট বা তারও বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন সলিড স্টেট ড্রাইভ আপনি তৈরি করে নিতে পারেন। কিন্তু তারজন্যে আপনার প্রয়োজন হবে পিসিআই এক্সপ্রেস কার্ড। আর এই সমস্যার সমাধান করেছে ফোরমে।

ম্যাক মিনির চাইতেও ক্ষুদ্র ডেস্কটপ পিসি নিয়ে এলো গিগাবাইট

(প্রিয় টেক) ক্ষুদ্রাকৃতির চমৎকার একটি ডেস্কটপ পিসি নিয়ে সিইএস মেলায় হাজির হয়েছে বিখ্যাত পিসি যন্ত্রাংশ নির্মাতা গিগাবাইট। ম্যাক মিনি (৭X৭) অপেক্ষা ক্ষুদ্র এই পিসিটি ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে অসাধারণ বলে উল্লেখ করেছে প্রযুক্তি বিশেষজ্ঞেরা। আকৃতিতে ০.৩ লিটার বা ৪"X৪" হলেও কোর আই৩, আই৫ অথবা আই৭ প্রসেসর ব্যবহার করা যাবে।

২৭" টেবিল পিসি বের করলো লেনোভো

(প্রিয় টেক) সিইএস মেলা শুরু হওয়ার প্রাক্কালে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো উইন্ডোজ ৮ নির্ভর ২৭ ইঞ্চি মাপের অল-ইন-ওয়ান ডেস্কটপ উন্মোচন করেছে। আইডিয়াসেন্টার হরাইজন টেবিল পিসিটি এক সাথে দুইজন ব্যবহারকারী ব্যবহার করতে পারে, ইন্টার‍্যাক্টিভ ফিজিক্যাল গেমিং অ্যাকসেসরিজ এবং স্পর্শপর্দা ব্যবহার করে কয়েকজন খেলোয়াড় যেন গেম খেলতে পারে সে ব্যবস্থাও রাখা হয়েছে।

শিক্ষিত প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণে ঢাকায় ত্রিপক্ষীয় চুক্তি সই

(প্রিয় টেক) আত্মকর্মসংস্থানে শিক্ষিত প্রতিবন্ধীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে তাদের প্রফেশনাল কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য ঢাকায় তিনটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার আদাবরস্থ সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি)-র হেড অফিসে ক্রিয়েটিভ আইটি লিমিটেড, সাইটসের্ভাস ও সিএসআইডি-র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

Syndicate content