Submitted by PriyoTech on Sat, 07/07/2012 - 1:18pm
(প্রিয় টেক) সিটিসেলের সহযোগিতায় প্রিয়.কম আয়োজন করছিল "জুম আলট্রা-প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা"। ব্লগের বিষয়বস্তু ছিল "আমার ফেসবুক জীবন"। পুরো জুন মাস ধরে চলে এই প্রতিযোগিতা। বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য লেখাও জমা পড়ে এই প্রতিযোগিতার জন্য। নানান ধরনের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের কাহিনী উঠে আসে সেই লেখাগুলোতে। আজ সেই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো।

সেরা পাঁচজন বিজয়ী:
পাঠক এবং বিচারক মণ্ডলীর বিবেচনায় নীচের পাঁচজনকে বিজয়ী বলে ঘোষণা করা হলো।

আলো আধার |

Nadera Sultana Nodi
|

hoitoba
|

Ismat Yasmin
|

Rizwan Niaz Raiyan
|
পুরষ্কার: জুম আলট্রা মাই-ফাই পকেট রাউটার
আমাদের কাছে সিটিসেলের সৌজন্যে ৫টি মাই-ফাই রাউটার রয়েছে। বিজয়ীদের টেলিফোন নাম্বার তাদের অ্যাকাউন্টে দেয়া আছে। আমরা সেই নাম্বারে যোগাযোগ করার পর পুরস্কারটি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। যারা দেশের বাইরে আছেন, তাদের কোনও প্রতিনিধি ঢাকা থেকে পুরস্কারটি সংগ্রহ করতে পারেন। যেকোনও প্রয়োজনে যোগাযোগ:
ই-মেল: tech@priyo.com
ফোন: +880-11-9317-6356
বিশেষ দ্রষ্টব্য:
দু'জন বিজয়ীর লেখা (অ্যাকাডেমিক কার্যক্রমে ফেসবুকের ব্যবহার এবং আমার অভিজ্ঞতা, ভালোবাসাময় আন্তরিক এক ফেসবুক জগতের বাসিন্দা হয়েই সবার কাছাকাছি থাকতে চাই, নয়তো নয়!!!) আমাদের ভিন্ন একটি সার্ভারে প্রাথমিকভাবে পোষ্ট হওয়ার কারণে, সেগুলো ফেসবুক "লাইক" সংখ্যা এবং কমেন্টগুলো এখানে প্রদর্শন করা যাচ্ছে না। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
নীচে বিজয়ী লেখাগুলোর লিংক দেয়া হলো --
আরো পড়ুন:
Submitted by আলো আধার on Fri, 29/06/2012 - 8:12pm
জ্বরের জন্য কয়েকদিন অফিসে যেতে পারি না। একটু সুস্থ হবার পর অফিসে আসি। অফিসে এসেই দেখি নতুন এক মেয়ে জয়েন করেছে। কিছুক্ষন পরেই এমডি স্যারের রুম থেকে ডাক আসে। স্যারের রুমে ঢুকে দেখি নতুন মেয়েটি দাড়িয়ে আছে। স্যার, নিলার পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার ডিপার্টমেন্টে রেখে কাজ শিখানোর জন্য।
Submitted by hoitoba on Thu, 21/06/2012 - 7:29pm
আমার ফেসবুক জীবন আজ প্রায় কয়েক বছর। ঢাকায় চাকুরী হওয়ার সুবাদে আমি ২০০৪ সালের শেষের দিক থেকে ঢাকায় বসবাস শুরু করি। ঢাকা ইউনির্ভাসিটির কয়েকজন বন্ধুদের সহযোগিতায় ২০০৭ সালের মাঝা-মাঝি সময়ে আমি ফেসবুকে একটা একাউন্ট করি। সেই থেকে ফেসবুকের জীবন শুরু।
Submitted by Ismat Yasmin on Tue, 19/06/2012 - 10:44am
আমার ফেসবুক জীবন খুব বেশি দিনের না। ২০১০ সালের অগাস্ট মাসের কোন এক দিনে আমি ফেসবুক ওপেন করি। প্রথম দিকে বন্ধু বলতে ব্লগ-এ লেখে এমন কিছু বন্ধু ছিল, কারন আমি ব্লগ পড়তাম, যে লেখাটা ভাল লাগত সেটা লাইক করতাম। ওখান থেকেই ওই সব বন্ধুদেরকে পেয়েছিলাম। তখন ও আমি আমার আসল বন্ধুদেরকে খুঁজে পায়নি।
Submitted by Nadera Sultana Nodi on Fri, 08/06/2012 - 10:08am
আমার একদম ছোট বেলার তেমন কোনো বন্ধুর সাথেই আজ আর যোগাযোগ নেই; এরপর গ্রাম ছেড়ে যখন ময়মনসিংহ স্কুল হোস্টেলে আসি তখন যে নুতুন কিছু বন্ধু পাই তাদের ও প্রায় সবাইকে হারিয়ে ফেলেছি সেই কবে.. এই বছর দুই আগে থেকে ফেসবুকের কল্যাণে অল্প কিছু স্কুল বন্ধু কে আবার পেলেও এখন আর কেউ দেখতেও ঠিক ওই রকম নেই; নেই তাদের জীবন ও!!! তারপর কলেজের যে সাত জন ছিল আমার জানি দোস্ত তারাও আমার ফেসবুক জগতে নেই...
Submitted by Rizwan Niaz Raiyan on Fri, 08/06/2012 - 5:22pm
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক বর্তমানে মানুষের যোগাযোগের একটা খুব বড় জায়গা হিসেবে কাজ করছে। নিজের অ্যাকাউন্ট খুলে শুধু যে বন্ধুর সঙ্গে যোগাযোগের কাজ সারা যায় তাই নয়, এখন অনেকে ফেসবুকের মাধ্যমে ব্যবসার প্রচারণা, অনুষ্ঠানের দাওয়াত এমনকি ভোট চাওয়ার কাজও করছেন।