জুম আলট্রা প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা: আমার ফেসবুক জীবন

(প্রিয়.কম) সিটিসেলের সহযোগিতায় প্রিয়.কম শুরু করছে "জুম আলট্রা প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা"। এবারের ব্লগের বিষয়বস্তু : "আমার ফেসবুক জীবন"। বর্তমানে অসংখ্য মানুষ ফেসবুক ব্যবহার করছেন। এবং সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে ঘটে চলেছে অসংখ্য ঘটনা - কিছু সুখের, কিছু বেদনার। আপনাদের সেই সুখ-দুঃখের কথা লিখুন প্রাণ খুলে।

সামাজিক মাধ্যম বদলে দিয়েছে আমাদের সাধারণ জীবনকে। আমাদের জীবন হয়ে উঠেছে অনেক বেশি উন্মুক্ত। আমাদেরকে সজাগ থাকতে হচ্ছে অনেক বেশি। একদিকে যেমন আমাদের কাছের মানুষকে আরো কাছে টেনে এনেছে, অন্যদিকে কাছের মানুষকে দূরেও ঠেলে দিতে সাহায্য করেছে ফেসবুক। বিভিন্ন মানুষের নানান ধরনের অভিজ্ঞতা রয়েছে এই ফেসবুককে ঘিরে। আমরা চাই, আপনাদের সেই বিচিত্র অভিজ্ঞতার কথা উঠে আসুক আপনার লেখায়। কেউ চাইলে ছদ্মনামেও লিখতে পারেন। ঘটনাটির বর্ণনাই মূল কথা।
ফেসবুককে ঘিরে আমাদের সাধারণ মানুষদের যেমন অনেক কথা রয়েছে, তেমনি চিন্তা এবং আশংকা রয়েছে অনেক পিতামাতার। আমরা চাই, সেই চিন্তার জায়গাগুলোও উঠে আসুক আপনাদের লেখায়। আপনার যে কোনও অভিজ্ঞতা এবং অনুভূতির কথা লিখে আমাদের এখানে পোষ্ট করে দিন।
সময়সীমা:
এই প্রতিযোগিতা চলবে পুরো জুন/২০১২ ধরে। ৩০ জুন ২০১২-এর ভেতর সকল ব্লগ পোষ্ট করতে হবে।
পুরষ্কার:
মোট পাঁচ জন বিজয়ীর প্রত্যেককে একটি করে সিটিসেল মাই-ফাই রাউটার দেয়া হবে। পাশাপাশি ভালো লেখাগুলো নিয়ে একটি বই প্রকাশ করা যেতে পারে।
নিয়মাবলী:
১. যে কোনও বয়সের যে কেউ লিখতে পারেন, তার ফেসবুক জীবনের কথা। যার ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে, আর যাদের অভিজ্ঞতা নেই - সবাই লিখতে পারেন।
২. লেখাগুলো ব্লগ আকারে প্রকাশ করতে হবে। লেখা পোষ্ট করার জন্য এখানে ক্লিক করুন। তালিকা থেকে ব্লগ নির্বাচন করুন।
৩. যাদের এখনও অ্যাকাউন্ট নেই, তারা দয়া করে নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিন। তবে, নতুন অ্যাকাউন্টের বেলায় আমাদের অনুমতি লাগবে। আপনি সাইন-আপ করুন। আমরা প্রতিদিন অসংখ্য অ্যাকাউন্ট ভেরিফাই করে দিচ্ছি।
৪. প্রতিটি লেখা ফেসবুকে শেয়ার দিতে হবে। এবং পাঠকদের "লাইক"-এর ভিত্তিতে প্রাথমিক বাছাই কাজটি করা হবে। তারপর নির্দিষ্ট সংখ্যক ব্লগ থেকে বিচারক মণ্ডলীর বিবেচনায় সেরা ৫টি লেখা নির্বাচিত করা হবে।
৫. লেখাগুলো ফেসবুক সংক্রান্ত যে কোনও অভিজ্ঞতা, মতামত এবং জীবন সংক্রান্ত হতে পারে। এগুলো কোনও টেকনিক্যাল লেখা হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। একই লেখক একাধিক লেখা পোষ্ট করতে পারবেন।
৬. লেখা পোষ্ট করার সময় Topic-এ অবশ্যই MyFBLife ইংরেজিতে টাইপ করুন। এটা দিয়েই আমরা বুঝতে পারবো আপনার লেখাটি প্রতিযোগিতার জন্য পাঠানো হচ্ছে।
৭. আপনার পোষ্ট তক্ষুনি প্রকাশিত হবে না। জাঙ্ক পোষ্ট প্রতিহত করা এবং মান ঠিক রাখার জন্য প্রতিটি লেখা আমরা পড়ে তারপর প্রকাশ করে থাকি। আপনার পোষ্ট করার ২৪-৩৬ ঘণ্টার ভেতর প্রকাশিত হবে বলে আশা করতে পারেন।
৮. অন্যের লেখা কপি/পেস্ট করে নিজের নামে চালিয়ে দেয়া যাবে না। তবে নিজের পুরনো লেখা পরিবর্ধন করে এখানে পোষ্ট করা যাবে।
৯. কাউকে ব্যক্তিগতভাবে হেয় করে, কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোনও লেখা পোষ্ট করা যাবে না।
১০. প্রিয়.কমের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে। এর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা বা চ্যালেঞ্জ করা যাবে না। প্রিয়.কম এই শর্তাবলী কোনও রকম পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন এবং পরিমার্জন করার ক্ষমতা রাখে।
১১. প্রিয়.কম পরিবারের কেউ এবং সিটিসেলের কর্মকর্তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
বিশেষ দ্রষ্টব্য: আমরা সম্প্রতি আমাদের সার্ভারগুলোকে একত্রীকরণের কাজে হাত দিয়ছিলাম। তাই প্রাথমিকভাবে আমাদের মূল সাইটে লেখা আহ্বান করা হয়েছিল। কিন্তু টেকনিক্যাল কারণে আমাদেরকে বাংলা প্রযুক্তি লেখাগুলোকে পুরনো সার্ভারেই রাখতে হচ্ছে। তাই "আমার ফেসবুক জীবন"-এর কিছু লেখা এখনও মূল সার্ভারেই রয়ে গিয়েছে। প্রতিযোগিতা শেষ হলে, সেই লেখাগুলোকে এখানে সন্নিবেশিত করা হবে। এই অনাকাঙ্খিত ঝামেলার জন্য আমরা দুঃখিত।











