প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা: আমার কম্পিউটার জীবনের নিরাপত্তা

(প্রিয়.কম) কম্পিউটার সোর্স-এর সহযোগিতায় প্রিয়.কম শুরু করছে "প্রিয় ব্লগ প্রতিযোগিতা"। এবারের ব্লগের বিষয়বস্তু : "আমার কম্পিউটার জীবনের নিরাপত্তা"। প্রতিযোগিতা চলবে ৩ মাস ধরে। আর পুরষ্কার হিসেবে থাকছে ৬০টি নর্টন ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার, আর অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান-এর সাথে ১৫ জন সেরা লেখকের ডিনার করার সুযোগ।

আমাদের জীবন এখন ইন্টারনেটর ভিত্তিক হয়ে উঠেছে। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন - এগুলো সারাক্ষণ যুক্ত থাকছে ইন্টারনেটের সাথে। এবং প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছে নানান ধরনের হুমকির। কিছু বিষয় আমরা সরাসরি দেখতে পাই, আবার কিছু বিষয় দেখা যায় না। ফলাফলটুকু বুঝা যায়।
যেমন ইন্টারনেট থেকে একটু গান ডাউনলোড করতে গিয়েছিলেন। একটু পর খেয়াল করলেন আরো কিছু বাড়তি জিনিসও ডাউনলোড হয়ে গেছে। তারপর সেটা আপনার কম্পিউটারের হার্ড-ডিস্ককে দিল নষ্ট করে। সেটা ঠিক করতে গিয়ে হারিয়ে ফেললেন আপনার যাবতীয় তথ্য, ছবি, গান, ভিডিও এবং আরো কতো কি!
এমন অসংখ্য গল্প পাওয়া যাবে আমাদের জীবনে। আমরা চাই, সেই সত্যি ঘটনাগুলো আপনারা আমাদের পাঠকদের সাথে শেয়ার করুন। তাতে অন্যরাও জানতে পারবেন, তাদের ডিজিটাল জীবন কতটা ঝুকিপূর্ণ হতে পারে। এবং তা থেকে অনেকেই পরিত্রাণের পথ খুঁজে পাবেন। তাই এখুনি লিখতে বসে যান আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথাগুলো। আর শেয়ার করে দিন ফেসবুকে। পুরষ্কারের পাশপাশি মানুষকে জানানোর আনন্দটাই অনেক। তাহলে বসে পড়ুন এখুনি।
সময়সীমা:
এই প্রতিযোগিতা চলবে ৩ মাস - জুলাই, আগষ্ট এবং সেপ্টেম্বর/২০১২ ধরে। তবে প্রত্যেক মাসেই বিজয়ী ঘোষণা করা হবে।
পুরষ্কার:
ব্লগের বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা:
কম্পিউটার নিরাপত্তা সংক্রান্ত যে কোনও লেখা আপনারা পোষ্ট করতে পারেন। তবে আপনাদের চিন্তার খোরাককে একটু সাহায্য করার জন্য বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা এখানে দেয়া হলো -
১. আপনি কি কখনও ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে আপনার সেই অভিজ্ঞতাটুকু এখানে লিখে ফেলুন। এটা অন্যদেরকে জানতে সাহায্য করবে।
২. আপনি কি আপনার কম্পিউটারের তথ্য হারিয়ে ফেলেছেন? ডাটা মুছে গেছে? তারপর সেটা কিভাবে উদ্ধার করেছিলেন? লিখে ফেলুন সেই অভিজ্ঞতার কথা।
৩. ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ম্যালওয়্যার চলে এসেছে? তারপর কী হলো?
৪. আপনি কি আপনার ডাটা ব্যাক-আপ নিয়ে থাকেন? যদি না নিয়ে থাকেন, তাহলে কোনও দূর্ঘটনা হয়েছিল কি?
৫. আপনার ইন্টারনেট, ই-মেইল কিংবা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল? তারপর কিভাবে উদ্ধার করলেন সব কিছু?
৬. আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কি নিরাপদ? ইন্টারেনেটে ব্যাংকিং করতে গিয়ে কোনও ঝামেলায় পড়েছিলেন? কেমন ছিল সেই অভিজ্ঞতা?
৭. অনলাইনে কেনা-কাটা করতে গিয়ে ঝামেলা হয়েছে? ক্রেডিট-কার্ড নাম্বার চুরি হয়েছিল? কিংবা আইডেন্টিটি চুরি? লিখে ফেলুন সেই ঝামেলার কথাগুলো। অন্যেরা তাতে শিখে ফেলবেন।
৮. কখনও ফিশিং-এর পাল্লায় পড়েছিলেন? কেমন ছিল সেই অভিজ্ঞতাটুকু?
৯. আপনার সন্তানদের ইন্টারনেট ব্যবহার নিয়ে চিন্তিত? তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারছেন না? কিংবা তারা কোনও ঝামেলা তৈরী করেছিল?
১০. ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করছেন? সেগুলো আপনার জীবনের অনেক সময় নষ্ট করেছিল কখনও?
লিখে ফেলুন এমন সব মজার মজার ঘটনা। তাতে অন্যরাও জেনে যাবেন, কিভাবে নিজেকে নিরাপদ রাখতে হয়।
নিয়মাবলী:
১. যে কোনও বয়সের যে কেউ লিখতে পারেন। যারা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করছেন এবং নানান ধরনের অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, কিংবা যারা এর মুখোমুখি না হয়েও নিজের ভেতর কোনও দুঃচিন্তা পুষে রাখছেন - সবাই তাদের কথাগুলো লিখতে পারেন।
২. লেখাগুলো ব্লগ আকারে প্রকাশ করতে হবে। লেখা পোষ্ট করার জন্য এখানে ক্লিক করুন। তালিকা থেকে ব্লগ নির্বাচন করুন।
৩. যাদের এখনও অ্যাকাউন্ট নেই, তারা দয়া করে নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিন। তবে, নতুন অ্যাকাউন্টের বেলায় আমাদের অনুমতি লাগবে। আপনি সাইন-আপ করুন। আমরা প্রতিদিন অসংখ্য অ্যাকাউন্ট ভেরিফাই করে দিচ্ছি।
৪. প্রতিটি লেখা ফেসবুকে শেয়ার দিতে হবে। এবং পাঠকদের "লাইক"-এর ভিত্তিতে প্রাথমিক বাছাই কাজটি করা হবে। তারপর নির্দিষ্ট সংখ্যক ব্লগ থেকে বিচারক মণ্ডলীর বিবেচনায় প্রতি মাসে সেরা ২০ টি লেখা নির্বাচিত করা হবে।
৫. লেখাগুলো কম্পিউটার নিরাপত্তা সংক্রান্ত যে কোনও অভিজ্ঞতা, টিপস, টিউটোরিয়াল, মতামত এবং জীবন সংক্রান্ত হতে পারে। সবগুলো লেখা টেকনিক্যাল হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। একই লেখক একাধিক লেখা পোষ্ট করতে পারবেন।
৬. লেখা পোষ্ট করার সময় Topic-এ অবশ্যই MyCSLife ইংরেজিতে টাইপ করুন। এটা দিয়েই আমরা বুঝতে পারবো আপনার লেখাটি প্রতিযোগিতার জন্য পাঠানো হচ্ছে।
৭. আপনার পোষ্ট তক্ষুনি প্রকাশিত হবে না। জাঙ্ক পোষ্ট প্রতিহত করা এবং মান ঠিক রাখার জন্য প্রতিটি লেখা আমরা পড়ে তারপর প্রকাশ করে থাকি। আপনার পোষ্ট করার ২৪-৩৬ ঘণ্টার ভেতর প্রকাশিত হবে বলে আশা করতে পারেন।
৮. অন্যের লেখা কপি/পেস্ট করে নিজের নামে চালিয়ে দেয়া যাবে না। তবে নিজের পুরনো লেখা পরিবর্ধন করে এখানে পোষ্ট করা যাবে।
৯. কাউকে ব্যক্তিগতভাবে হেয় করে, কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোনও লেখা পোষ্ট করা যাবে না।
১০. প্রিয়.কমের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে। এর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা বা চ্যালেঞ্জ করা যাবে না। প্রিয়.কম এই শর্তাবলী কোনও রকম পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন এবং পরিমার্জন করার ক্ষমতা রাখে।
১১. প্রিয়.কম পরিবারের কেউ এবং কম্পিউটার সোর্সের কর্মকর্তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
- EDITOR's blog
- Login or register to post comments












