Priyanka.Piu's blog

ইউটিউব নিষিদ্ধ করায় ডিজিটাল বাংলাদেশ কি আরো একধাপ এগিয়ে গেল???

ডিজিটাল বাংলাদেশে সারাবিশ্বের বহুল জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট ইউটিউব নিষিদ্ধ! আর ইউটিউব বন্ধ করার অর্থ হল তথ্যের উন্মুক্ত প্রবাহ হতে আমাদের দূরে সরিয়ে রাখার চেষ্টা। আমরা চাই যথাদ্রুত সম্ভব ইউটিউব ও গুগলের অন্যান্য ব্লক হয়ে যাওয়া পরিসেবা আমাদের মাঝে ফিরে আসুক।

টাইমলাইনটা যদি রিমুভ করা যেত!!!

টাইমলাইন ফেসবুকের একটি নতুন সংযোজন। অনেকে এটাকে পছন্দ করেছেন আবার অনেকেই কিছুটা ক্ষিপ্ত। তাই ফেসবুক প্রোফাইলের টাইমলাইনকে বাদ দেয়ার জন্য একটি নতুন উপায়। টাইমলাইন রিমুভ করার খুবই সহজ এবং ভিন্ন একটি উপায়; যার মাধ্যমে আপনি কোন ঝামেলা ছাড়াই আপনার টাইমলাইনটিকে বন্ধ করতে পারবেন।

খুব শীঘ্রই ভেল্যু অ্যাডেড সার্ভিস নিয়ে আসছে বাংলালায়ন!

ভয়েস এবং ডেটা দুই ধরনের লাইসেন্সই রয়েছে বাংলালায়নের। তাই এ দুটি খাত ধরেই চলবে এর অগ্রযাত্রা। বাংলালায়ন আইপি (ইন্টারনেট প্রোটোকল) ফোন এবং আইপিটিভিতেও আসবে জানিয়ে এর কর্ণধার আবদুল মান্নান বলেন, প্রযুক্তিগতভাবে আমরা জিএসমের চাইতে ১০ গুণ বেশি শক্তিশালী। যারা জিএসম প্রযুক্তিতে ভয়েস মার্কেটে আছে, তারা আগামী দুই-তিন বছর পর প্রতিযোগিতায় টিকতে পারবে না। সাশ্রয়ী ও উন্নত সেবার কারণে ভবিষ্যতে মানুষ আইপি ফোন ব্যবহার করবে। আমাদের অনেক ভেল্যু অ্যাডেড সার্ভিস (ভাস) আছে, যেগুলো আস্তে আস্তে বাজারে আসবে।

আপনার অফিসের কম্পিউটার মাউসটি যদি হয় গুপ্তচর?

চাকুরীদাতারা তাদের কর্মকর্তাদের পর্যবেক্ষণ এবং তাদের কথোপকথন শুনতে গুপ্তচর মাউস এর মত গ্যাজেটগুলির সাহায্য গ্রহণ করছে। রবিবার টাইমস পত্রিকার একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, বিক্রয়ের চাহিদা অনুযায়ী এই স্পাইওয়্যার ডিভাইসের আছে একটি বিশাল বাজার।

Syndicate content