Submitted by Fahim Ibne Sarwar on Mon, 27/02/2012 - 4:34pm
মাত্র পাশ করে বের হয়েছেন, চাকরি খুঁজছেন বা ব্যবসা করার কথা ভাবছেন? অথবা এখন যে চাকরিটি করছেন সেটি পছন্দ হচ্ছে না, চাকরি বদলাতে চাচ্ছেন? তাহলে চারপাশ দেখে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, অথবা নতুন পরিবেশে নিজেকে এমনভাবে মানিয়ে নিন যাতে অন্যরও আপনাকে সমীহ করতে শুরু করে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো প্রতিনিয়ত আপনার আগ্রহের বিষয়ে খোঁজখবর রাখুন। সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত থাকুন, তাহলে আপনাকে পেছনে ফেলে সামনে যাওয়াটা বেশ মুশকিল হয়ে পড়বে অন্যদের জন্য। আর আপনার জন্য সামাজিক নেটওয়ার্কিং ভিত্তিক সাইট লিংকডইন এর সহ প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রেড হফম্যান নিজের অভিজ্ঞতা থেকে কিছু বুদ্ধি, পরামর্শ দিয়েছেন। চট করে দেখে নিন, কাজে লাগতে পারে...