EDITOR's blog

কার পক্ষে কাজ করছে বিটিআরসি? খুশি মোবাইল অপারেটররা

বিটিআরসি’র তৈরী করে দেওয়া থ্রিজি নীতিমালা এখন তারাই আবার বদলাতে চাইছেন। থ্রিজি’র ক্ষেত্রে আগে যেটা শর্ত ছিল যে লাইসেন্স ফি বা স্পেকট্রাম ফি’র পুরোটাই সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই হতে হবে। কিন্তু এটি এখন বদলে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে বিটিআরসি। লাইসেন্সের মেয়াদ বলা ছিল ১৫ বছর; সেটিকে ২০ বছরে নিয়ে যেতে চায় তারা। এসব বিষয় মিলিয়ে মোট ছয়টি প্রস্তাব টেলিযোগাযোগ মন্ত্রনালয়ে পাঠিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস।

থ্রি জি’র জন্য অপেক্ষাঃ জুনের আগে নিলামের সম্ভাবনা নেই

টেলিটক ‘পরীক্ষামূলক বাণিজ্যিক’ ব্যবহারের থার্ড জেনারেশন (থ্রি জি) সেবা দিচ্ছে। কাগজপত্রের আড়ালে তারা ব্যবসাও শুরু করে দিয়েছে। তাহলে অন্য অপারেটগুলো কি দোষ করল?

প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা: আমার কম্পিউটার জীবনের নিরাপত্তা

(প্রিয়.কম) কম্পিউটার সোর্স-এর সহযোগিতায় প্রিয়.কম শুরু করছে "প্রিয় ব্লগ প্রতিযোগিতা"। এবারের ব্লগের বিষয়বস্তু : "আমার কম্পিউটার জীবনের নিরাপত্তা"। প্রতিযোগিতা চলবে ৩ মাস ধরে (জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর)। আর পুরষ্কার হিসেবে থাকছে ৬০টি নর্টন ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার, আর অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান-এর সাথে ১৫ জন সেরা লেখকের ডিনার করার সুযোগ।

প্রিয় শপিং-এর জন্য বিনিয়োগকারী আবশ্যক

আমরা প্রিয়.কম-এর পরিধি বিস্তৃত করতে চলেছি। সেই পথ ধরে, আমরা শুরু করতে চাই, প্রিয় শপিং। এটা হবে একটি ই-কমার্স ওয়েব সেবা। অনেকটা অ্যামাজন.কম-এর আদলে পরিচালিত হবে এই সেবা। দেশের ভেতর এবং প্রবাসী বাংলাদেশীদের সামনে রেখে এই সেবার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির জন্য আমরা প্রফেশনাল বিনিয়োগকারী খুঁজছি।

সম্পাদকীয়: টেকটিউন্স হ্যাকিং-এর তীব্র নিন্দা জানাই, এবং বাংলা সাইটগুলোর জন্য সকলের সহযোগিতা কাম্য

বাংলাদেশের তথ্য-প্রযুক্তি বিষয়ক অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েব সাইট “টেকটিউন্স” (techtunes.com.bd) গতকাল রাত ৮ টার দিকে হ্যাক হয়। এবং “টেকটিউন্স”-এর ব্যবহারকারীদের তথ্যসহ একটি ফাইল উন্মুক্ত করে দেওয়া হয় । টেকটিউন্স-এর ফেসবুক গ্রুপেও এ নিয়ে একটি নোটিশ দেয়া হয়েছে । টেকটিউন্স হ্যাকিং হওয়া এবং সাইটটিকে ডাউন করে দেয়ায় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা একই সাথে সহমর্মিতা জানাচ্ছি টেকটিউন্স পরিবারের প্রতি। আমরা জানি, কী নিদারুণ পরিশ্রমের ভেতর দিয়ে তাদেরকে আগামী কয়েকটা দিন অতিবাহিত করতে হবে। তাদের এই বিপদে আমরা তাদের সাথে আছি।

হ্যাপি নিউ ইয়ার, ২০১২

প্রিয় পাঠক,
হ্যাপি নিউ ইয়ার, ২০১২! দেখতে দেখতে ২০১১ সালটি চলে গেলো, এবং নতুন একটি সূর্য এসে নতুন বছরের সূচনা করে দিল। আমরা সবাই সেই সূর্যকে সাদরে গ্রহণ করে নিয়েছি, যা না করে অবশ্য আমাদের কোনও উপায়ও নেই। এটাই কালের নিয়ম, "সময়" সৃষ্টির পর থেকে এভাবেই টিক টিক করে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে।

Syndicate content