টেক কোম্পানিগুলো আপনাকে কিভাবে দেখে!?

(প্রিয় টেক) কর্পোরেট দুনিয়া খুব বেশী বণিজ্যিক চিন্তায় সীমাবদ্ধ। সারাক্ষণ তাদের লক্ষ্য যেন লাভ আর ক্ষতির হিসেব রাখা। নিত্য এই খতিয়ান তাদেরকে অনেক সময় ভুলিয়ে দেয় তারা মানুষের সাথে কেমন ব্যবহার করছে। এধরণের আচরণ কাম্য না হলেও তা ঘটছে প্রতিনিয়ত। এই বিষয়ে চমৎকার একটি কমিকস তৈরি করেছে জয় অব টেক।
সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের জনপ্রিয় অ্যাপস, গেমস , কুইজ ব্যবহার করলে তারা অনেক সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। এমনটাই জানা যায় ওয়াল স্ট্রিট জার্নালের গবেষণা থেকে। এ ধরণের অ্যাপগুলো ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, ইত্যাদি ছাড়াও তার এবং ফেসবুক বন্ধুদের অন্যান্য তথ্য জানতে চেয়েছে।

ফেসবুকদ্বারা পরিচালিত ইয়াহুর একটি পরিসেবা গ্রহণের শর্ত হিসেবে ব্যবহারকারীকে ধর্মীয় এবং রাজনৈতিক বিশ্বাস প্রকাশ করতে হয়। অনলাইন ফোন কলের জন্য বিখ্যাত স্কাইপ ফেসবুক ফটো এবং ব্যবহারকারীর বন্ধুদের জন্মদিন এর তথ্য সংগ্রহ করতে দেখা গিয়েছে। এরকম নানা ভাবে সবসময় সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে তারা। স্বাভাবিক তাই মনে হয় ফেসবুক যেন আমাদেরকে প্রতিনিয়ত বিক্রি করছে!
শুধু ফেসবুকই নয় এদিক থেকে পিছিয়ে নেই টুইটার, গুগল কিংবা অ্যাপল কেউই। তারা সাধারণ মানুষকে নিজেদের লাভের জন্য নানাভাবে ব্যবহার করে যাচ্ছে। অনেকটা যেন মানুষকে তারা ডলারের বস্তা ভেবে বসে আছে! আর বিভিন্ন নতুন নতুন পন্থা বের করে কিভাবে আপনার মূল্যবান সময়কে তারা ব্যবহার করছে, সেট অজানা নয় কারোই। অনেক সময় এমনকি সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় ইস্যুতে হস্তক্ষেপ করাটাও তাদের একটা শখে পরিণত হয়েছে। বিভিন্ন ভাবে তারা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে প্রভাব ফেলছে আমাদেরকে ব্যবহার করে,আমাদের অজান্তেই!

অনেক ক্ষেত্রেই টেকনোলজির ব্যবহার তথা টেক কর্পোরেশন গুলো এবং ইন্টারনেটের অতিরিক্ত বা ভুল ব্যবহার আমাদের বাস্তব জীবনে প্রভাব ফেলছে। আমাদের সাধারণ জীবন যাপন থেকে যেন অনেকটাই করে ফেলা হচ্ছে বাস্তবতা বিবর্জিত,বিচ্ছিন্ন।
ব্যবহারকারী কে কিংবা তার ব্যবহারের পন্থা কি এই বিষয় দুটির উপর ভিত্তি করেই আসলে ফলাফল পাওয়া যায়। যে কোন কিছু ব্যবহারের ক্ষেত্রেই এটি প্রযোজ্য বলে আমি মনে করি। তাই আমরা চাইলেই প্রযুক্তির ভালোটুকু গ্রহণ করে খারাপটুকু ছুড়ে ফেলতে পারি।
যাহোক, চলুন এবার দেখে আসি টেকনোলজি কর্পোরেশনের চোখে আমরা দেখতে কেমন?
মজার এই কমিকটি তৈরি করেছেন 'জয় অব টেক'- এর নিট্রোজ্যাক এবং শ্যাগি।

ওদের চোখে আপনি টাকার বস্তা, সামুদ্রিক গুগলি,নয়তো সারাক্ষণ বকবক করা হাঁস বিশেষ! তাই আপনাকে ট্যাগ লাগিয়ে বিক্রি করতে তাদের আত্মা হয়ত একটুও বাধ সাধবে না! তাই বলছি, আইফোন ধামাকা,ফলোয়ার, সাবস্ক্রাইবার, ওয়াল পোস্ট, টুইট আর গুগলিং সহ বিভিন্ন মায়াজালের ঘেরাটোপে ফেলে তারা আপনার স্বাতন্ত্র্য যেন নষ্ট না করে ফেলে। প্রয়োজনীয় কাজে এগুলোর পরিমিত ব্যবহারই পারে আপনাকে এই মায়াজাল থেকে মুক্ত রাখতে। নিজের স্বার্থেই সাবধান হোন।

- fatema promy's blog
- Login or register to post comments












