একজন ফ্রিল্যান্সার হয়ে উঠার গল্প

imamhosseinjowel's picture

আমি ইমাম হোসাইন, চট্টগ্রামে থাকি মার সাথে। আমি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। ছোট বেলায় আমার বাবা মারা যান। অনেক কষ্টে বড় হই আমরা দুই ভাই। কষ্ট বলতে অবশ্য আমি কিছুই করিনি; যা করেছে আমার বড় ভাইই করেছে। অনেক কষ্টে পড়ালেখা করেছেন আর এখন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য।

আসলে আমার অনলাইন জীবনের সব কিছুই আমার বড় ভাইয়ের অবদান। তিনি নিজে যা করতে পারেন তা আমাকে দিয়ে করিয়ে নেবার স্বপ্ন দেখেন তিনি।

২০০৯ সালে ভাইয়া তার বেতনের টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনে দেন। তবে সেটা বেশি দিন টিকেনি, নষ্ট হয়ে যায়। তারপর ভাইয়া আরেকটা নতুন পিসি কিনে দেন। কিন্তু আমি আজো সেই প্রথম পিসিটা ফেলে দিই নি। আসলে কম্পিউটার নিয়ে শুধু গেমসই খেলতাম, অন্য কোন কিছু করতাম না। এভাবে অনেক দিন পার করে দেবার পর অনলাইন এ যে আয় করা যায় সে ব্যাপারটা জানতে পারলাম। তখন আমি গুগলের ব্যবহারও জানতাম না। আমার একটা চীনা হ্যান্ডসেট ছিলো সেটাতে কোন রকম যুদ্ধ করে নেট ব্যবহার করতাম। আর গুগল নামক অদ্ভুত জিনিসটার ব্যবহার নিজে শিখলাম আর অনেক উপকৃত হলাম। আমি যেভাবে সেখানে সার্চ করেছিলাম তাতে অন্যের সাইট আসে যার প্রায় সবগুলাই ছিল জাল। কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম। প্রতি মাসে ৪০০০ ডলার ইনকাম :O :O

যাক এভাবে আবার শুনলাম ক্লিক করে টাকা আয়। সেটা ও করলাম প্রায় ১৫ দিন। গরুর মত খাটুনি :P মন উঠে গেল। এরপর একদিন একটা পেপারে দেখতে পেলাম ওডেস্ক এর কথা। সত্য বলতে তখন আমার মডেম ছিলো না, আর আমি তখন অনলাইন এর সদ্য হওয়া বাচ্চা। তারপরেও ওডেস্কে মোবাইল দিয়েই আই.ডি করলাম। চীনা মোবাইল :P । এরপর আবার সেই বড় ভাই :( বললাম আমি মোবাইল কিনবো। ভাই ছুটিতে এসে নিজের হাতের নোকিয়া এক্স থ্রি মোবাইলটা আমাকে দিয়ে আমারটা নিয়ে চলে গেলেন। এই কথা গুলা ভাবলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এভাবে শুরু করি মোবাইল নিয়ে যুদ্ধ শেষ পর্যন্ত ভাইয়ার মোবাইলটা শেষ করে ফেললাম। ভাইয়া তখন একটা গ্যালাক্সি কিনেছে :P সেটা ও আমাকে দিয়ে দিতে চাইলো কিন্তু আমি নিলাম না।

এর পর ওডেস্ক নিয়ে আগ্রহ বাড়তে থাকে আর সন্ধান পাই আমার সবচেয়ে প্রিয় গ্রুপ oDesk Help এই গ্রুপ এ অনেক বড় ভাই আছে তারা অনেক সাহায্য করেছে, আর এখনো করছে । এই গ্রুপের সাহায্য ভোলার মত না।

এরপর গ্রামীণ মডেম কিনলাম আর শুরু করলাম কাজ। আগে কিছু কাজ শিখলাম নিজে নিজে তারপর চেষ্টা করা শুরু করলাম। ভাবে প্রায় ৩ মাস চেষ্টার পর আমি যখন কোন কাজ পাই না তখন একদম হাল ছেড়ে দেয়া অবস্থা। কিন্তু তবু কেন জানি কিসের টানে আবার পিসিতে বসে বিড করতাম। আমার শ্রদ্ধেয় বড় ভাই আরেফিন রনি উনি আমাকে আশা দিলেন আমি আবার চেষ্টা করা শুরু করলাম এরপর একদিন একটা রেটিং এর কাজ পাই একটা নেপালি মহিলা ক্লায়েন্টের থেকে। কাজটা ছিলো ৩৩ ডলারের।

এখনো আমি ওনার সাথে কাজ করি, তবে রেটিং নিয়ে নয়। আমি আপাতত কিছু গ্রাফিক্সের কাজ করি। জানি সামনে অনেক পথ বাকি তাই আপনাদের দোয়া চায়। আমার এই পথে এতটুকু আস্তে যারা সাহায্য করেছেন তাদের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো। আর ওডেস্ক হেল্প গ্রুপের কথা কিছু নাই বলি।

আর আমার বড় ভাইকে কিছু বলার নাই কারণ আমি যদি ভবিষ্যতে ভাল কিছু করতে পারি তবে আমার ভাইয়ের চেয়ে খুশি কেউ হবে না।

আসলে আমার এই লিখাটা লেখার মুল উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন ফ্রিল্যান্সারদের আগ্রহ যোগানো। আসলে অনেকের পক্ষে প্রথমে কাজ পাওয়াটা কষ্টকর হয়। তবে ভাল কাজ জানলে সহজে পাওয়া যায়। তাই নতুনদের উদ্দেশ্যে বলছি যদি ভাল কিছু করতে চান তাহলে নিজে আগে দক্ষতা বাড়ান তারপর কাজ শুরু করেন। দেখবেন ক্লায়েন্ট আপনার পেছন পেছন ঘুরছে। :P

যাক অনেক কথাই বলে ফেললাম। ভুল হলে ক্ষমা করবেন। সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম।

ধন্যবাদ।