টেলিটক ওয়েবসাইট কেন এরকম মান্ধাত্তার আমলের?

থ্রিজি নিয়ে খবর যখন সরগরম তখন প্রিয়-এর লিঙ্ক ধরে টেলিটকের বিস্তারিত ট্যারিফ প্ল্যান দেখতে গিয়ে টেলিটকের ওয়েবসাইটের চরম দূরবস্থা চোখে পড়লো।
ইউজার এক্সপেরিয়েন্স দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বলা যায় সাইটটির হোমপেইজটি অসম্ভব বাজেভাবে ডিজাইন করা, ছোট ছোট ফন্টে গুরুত্বপূর্ণ জিনিস যা তারা হাইলাইট বলে প্রকাশ করেছে সেটি পড়া যায় না, আছে বাজে ও নিচু মানের গ্রাফিক্স যেগুলো রিডেবিলিটি খারাপ।

থ্রিজি নেটওয়ার্ক এর খবর সম্বলিত পৃষ্ঠাটিতেও নেই কোন প্রাণ।
যেটি দেখে মেজাজটাই খারাপ হয় সেটি হলো ট্যারিফ পেইজে সবকিছু এত্তোবড়ো ইমেজ দিয়ে বসিয়ে দেওয়া। যেন টেলিটকের ওয়েবডিজাইনার এর বাইরে আর কিছু জানে না।
আমার জানতে ইচ্ছে করে টেলিটকের এই ওয়েবসাইটটি কে তৈরী করেছে? জনগনের কত টাকা খরচ করে এই জঘণ্য সাইটটি চালু করা হয়েছে এবং এটি নিয়মিত আপডেট করতে কোন কোম্পানী কতটাকা পাচ্ছেন?
জনগন হিসেবে এটি কি আমরা জানার অধিকার রাখি না?
যেখানে দেশে বিদেশে এখন আমাদের থ্রিজি সার্ভিস নিয়ে খবর প্রকাশিত হচ্ছে সেখানে নি:সন্দেহে দেশের বাইরে থেকেও এখন মানুষজন ভিজিট করবে টেলিটক ওয়েবসাইট। অথচ সাইটটি এতো আনপ্রোফেশনাল ভাবে তৈরী যেটি এটি দেশের একটি নেতৃত্বস্থানীয় সার্ভিসকে যে রিপ্রেজেন্ট করে তার যোগ্যতা রাখে না।
ওয়েবসাইট যেখানে এখন বর্হিবিশ্বে আমাদের ভাবমূর্তির দর্পণ, সেখানে ডিজিটাল বাংলাদেশের স্লোগান গাওয়া আমাদের দেশের কোন ধরনের ভাবমূর্তি আমাদের দেশের সরকারি সাইটগুলো প্রচার করছে? এগুলো দেখার কি কেউ নেই দেশে?
- সাদিক মোহাম্মদ আলম
সহ-প্রতিষ্ঠাতা, কোডবক্সার ওয়েব সার্ভিস
www.codeboxr.com
- Sadiq Alam's blog
- Login or register to post comments












