স্টার্ট আপ (পর্ব- ২) : একাকীত্বের দিনগুলিতে সিইও – জিবরার ১ম রজনী

Sazzad Reza's picture

জিবরা সকাল থেকেই খুব আয়োজন করছে সাজগোজে। শহরের মানুষজনও ছুটছে টাউন হলের চত্বরে। আজ স্থানীয় উৎসব- নববর্ষ। সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান চলবে মাঝ রাত পর্যন্ত।জিবরার নতুন একটা আবিষ্কার আজ প্রদর্শিত হবে টাউন হলে। তার নতুন পন্যের নাম- গান-নাটক। যতদূর বোঝা যায়, এটা হল নাটকের সেই ধারা যেখানে নির্বাক নাটক চলবে আর বাকগ্রাউন্ডে গান বাজতে থাকবে মিল রেখে। এজন্য অনেক টাকা ঢালতে হয়েছে জিরানকে গান বানাতে যেয়ে। কারন, শিল্পী তো আর ১ জন নয় ৩৩ জন। মেলোডি থেকে শুরু করে হেভি মেটাল সব মিউজিক আছে সিচুয়েশন বুঝে। নতুন আইডিয়া... পাবলিক খাবে। এটার লাইভ পারফরমান্স একটা ডিভিডি বের করলে কেল্লা ফতে! ভাবতে ভাবতে মাথার চুলটা আর একবার আঁচড়ে নেয় জিবরা।


প্রথম রজনীতে নর্তকী ভুন্ডুল করেছিল সব

যখন জিবরা টাউন হলে পৌঁছে তার দলবল নিয়ে, তখন টাউন হল ভর্তি মানুষ। হৈচৈ চারদিকে। এই নাটক নাকি গান, কী জানি কী ... এই শুরু করো শুরু করো...। হৈচৈ বেড়ে গেলো আরও- শুরু করো... শুরু করো..। এখনো এসে পৌঁছেনি উপস্থাপিকা। মনে হচ্ছে যেন লোকজন এখনি তেড়ে আসবে। লিপস্টিক কী একটু কম দিলে হত না আজ!... গড়গড় করতে জিবরা পর্দা সরাতে বলে। নিজেই উপস্থাপনা করবে বলে সিদ্ধান্ত নেয় সে।

পর্দা উঠে যায়। মঞ্চে ঢুকে জিবরা। একটু নীরবতা নেমে আসে হল রুম জুড়ে। প্রিয় সুধী, আজ আপনারা দেখবেন জীবন ঘনিষ্ঠ একটি গান-নাটক। এই অভিনব ধারার উৎপত্তি এই শহরেই এবং শুরু হল, আজ থেকেই! যা জেনে আপনারা নিশ্চয় আনন্দিত ও গর্বিত। আপনারা একটা পৃথিবী ইতিহাসের অংশ হতে যাচ্ছেন, আপনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে পৃথিবীবাসী। যুগ যুগ ধরে... এই যে, উপস্থাপক শালা এইসব বন্ধ করবি, আগে শুরু কর... । হলের কর্নারে বসা বখাটে ছেলেদের মাঝখান থেকে একজন বলে উঠে । ওমনি হলের অন্যান্যরা হৈচৈ আবার শুরু করে... শুরু করো শুরু করো...
কথা শেষ করতে পারলেন না জিবরা। ইশারায় গান-নাটক শুরু করতে বলে, কিনারায় সরে দাঁড়ান। ঈশ্বরকে ডাকতে থাকেন মনে মনে।

না, প্রার্থনাও শেষ করতে পারে না জিবরা। হৈ হুল্লোড় শুরু হয়ে যায়। বিভিন্ন কথা শুনতে পায় জিবরা। এইসব বস্তা পচা জিনিস দেখে নববর্ষ আমরা নষ্ট করতে চাই না... খেকশিয়েলের দলের আর কাজ নেই বানিয়েছে গান-নাটক... এই পরবর্তী অনুষ্ঠান শুরু করো... । শুধু যে নেগেটিভ কথা তা অবশ্য নয়। কেউ কেউ বলল, দেখি না কেন...। কিন্তু এসব মিনমিনে স্বর হৈচৈয়ে মিলিয়ে গেলো। ঘোষণা এলো পরবর্তী অনুষ্ঠানের...। একটা দীর্ঘশ্বাস ছাড়ল জিবরা।

অর্ধ নগ্ন নর্তকী বেরিয়ে এলো, তালে তালে এক জোয়ান সাথে ভিনদেশি গান। শিস দিতে থাকল দর্শকরা। যে কেউই হয়ত হতাশ হয়ে যেত কিন্তু জিবরাকে মনে হল, সংযত, গম্ভীর এবং চিন্তায় মগ্ন...। আধ আধো ঘোরেই আজ পাড় হয়ে যাবে জিবরার প্রথম রজনী।

প্রিয় পাঠক, জিবরা নতুন এন্টারপ্রিনিউয়ার। তার উদ্যোগের প্রথম প্রচেষ্টা আজ বিফলে গেলো। অশিক্ষিতও সে বলল না তার দর্শকদের। হলিউডের মুভি ফেসবুকের নায়কের কত না গ্লামার ছিল! বাস্তবের নায়কদের প্রথম সময়টায় এত গ্লামার থাকে না। তাদের বিফলে যায় প্রথম প্রচেষ্টা। আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন উদ্যোগ শুরু করতে যাচ্ছেন তবে নিশ্চিত থাকুন, প্রথম প্রচেষ্টা আপনার বিফলে যাবে, অন্তত আপনি যেমন আশা করেছিলেন তেমন হবে না- হুমরি খেয়ে কাস্টমার আপনার উপরে পড়বে না, নাচতে যাবে না আপনার আইডিয়া নিয়ে। আপনাকে কাস্টমারের ফিডব্যাক বুঝতে হবে যাতে আপনার পণ্য/সেবা কাস্টমারের চাওয়ার সাথে খাপখেয়ে নেয়। সেভাবেই নতুন কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। আর যদি আপনি অহংকারী থাকেন আপনার পন্যের ব্যাপারে। অশিক্ষিত ভাবেন কাস্টমারদের তবে পণ্য/সেবা আপনার কাছেই থাকবে। টুকটাক যে কয়েকটা কাস্টমার এসেছিলো তারা থাকবে না একসময়। সত্যি বলছি, আপনারও আর ভাল লাগবে না আপনার পণ্য/সেবা !

জিবরার আধ আধো ঘোরেই কেটে যায় পরের দিন। জিবরার দ্বিতীয় রজনী কেমন যাবে?
জিবরার দ্বিতীয় রজনী পর্যন্ত সবাই ভাল থাকুন।

একই রকম আরো কিছু পোস্ট