ইমাজিন কাপ ২০১২, অন্নপূর্ণার প্রতারণা প্রসঙ্গ - কিছু প্রশ্ন এবং উত্তর

lordamit's picture

১) ভাই - ইমাজিন কাপে ভোট দেয়ার নিয়মটা কি?
উ: One Like per video per user per day - মানে প্রতিদিন একটা ভিডিওতে একজন একবারই লাইক দিতে পারবেন।

২) তয় আমার এখানে তো আধা ঘণ্টা পর পর ভোট দেয়া যাইতো - সেইটা কি হবে?
উ: আধা ঘণ্টা পর পর একই IP থেকে ভোট দেয়া আর একই ব্যক্তি ভোট দেয়া এক না। বাংলাদেশ সহ অনেক দেশের ISP Provider এর কয়েকটা Real IP থাকে, তার পিছনে থাকে অনেক বড় নেটওয়ার্ক। যেমন গ্রামীনফোন, বা মোটামুটি সব Local ISP. কাজেই IP based blocking নিয়ম চালু করলে একজন ভোট দেয়ার পরে অসংখ্য মানুষ ভোট দিতে পারবে না।

৩) কিন্তু আমি ত আধা ঘণ্টা পর পর এমনি এমনি ভোট দিতে পারি। দিলে কি সমস্যা? বা বট দিয়া?
উ: প্রথমত - আপনি নিয়ম ভাঙ্গছেন। দ্বিতীয়ত, মাইক্রোসফটের অবৈধ ভোট সনাক্ত করতে পারে এবং সেটা বাদ দিবে নিজে থেকে। বটের ব্যাপারে বলি - ধরুন একটা ম্যারাথন দৌড় হচ্ছে। ২দিনের টানা ম্যারাথন দৌড়। এখন আপনি যদি ঘুমিয়ে যান, আর একটা বট আপনার দৌড়ানোর কাজ করে দেয়- তাহলে কি সেটা ঠিক হবে? সেটা ঠিক না হলে কি করে আপনার বটের দেয়া ভোটটা ঠিক হয়?


টিম ইঞ্জিনের সদস্য: খালিদ মাহমুদ, ইমরোজ মোর সালিন, মাহেনাজ চৌধুরী, জুনায়েদ হাসান, আইমান কাদের সিদ্দীক (বাম থেকে ডানে)

৪) ভোট কিন্তু সারাদিন দিতে পারি নাই। আর দেয়ার আগে পরে স্থান পাল্টাইছে। মাইক্রোসফট চুর।
কেন দিতে পারে নাই কেউ সেটার ব্যাখ্যা আমার কাছে নেই। তবে এটার একটা যুক্তিযুক্ত কারণ আমার কাছে আছে। আমি যতদূর জানি (মাইক্রোসফটের কোন একটা পেজ থেকে) উল্টাপাল্টা (random )সময়ে Leader Board Refresh হবে। এর মানে আপনারা যেটা দেখেছেন, সেটা সত্যিকারের সর্বশেষ নাও হতে পারে। ভোট বন্ধ করে দেয়ার পরে আমরা হয়তো পুরানোটা দেখেছি, যেখানে আসলে বাংলাদেশ পিছিয়ে পরেছিল। এটা আমার নিজের ব্যাখ্যা। আসলে কি হয়েছে তা জানি না।

৫) তাইলে অন্নপূর্ণার দোষ কই? ওরা ত বট বানায় নাই!
উ: বাংলাদেশ সহ অনেক দেশেরই নানা মানুষই ওভাবে ভোট দেয়ার চেষ্টা করেছে। যেহেতু ঐসব টীমগুলো মানুষদের উৎসাহিত করে নাই এসব কাজের জন্য - তাদের কিছু বলা যাচ্ছে না। কিন্তু টীম ইঞ্জিনের কথা একটু আলাদা। তাদের টীমের এক বা একাধিক সদস্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষকে উৎসাহিত করেছে জাল ভোট দিতে। আগে অভিযোগ ছিল তারা পরোক্ষভাবে উৎসাহ দিয়েছে। এখন সেটা আরো গুরুতর।

৬) পুরাই ভুয়া কথা। প্রমাণ দেন crap extension আছে!





লক্ষ্য করুন, যাদের পোস্ট - তারা কিন্তু টীম ইঞ্জিনের সদস্য।
যারা এতদিন জোর গলায় বলছিল প্রমাণ কই - তাদের জন্য প্রমাণ এখানেই। ছবিগুলোর অ্যালবামের পূর্ণ লিংক দিলাম এখানে-

http://imgur.com/a/CyWdB

৭) আপনে মিয়া খুব খারাপ। ইমাজিন কাপে ছিলেন, টিকতে পারেন নাই তাই এসব কইতাছেন। / ইমাজিন কাপে আমাদের দেশের সোনার ছেলেরা গিয়েছে। ওদের যেভাবে পারি সাহায্য করবো। আপনি যুদ্ধাপরাধী/রাজাকার/গাধা/ডিপজল টাইপ ভিলেন।
উ: এই মনোভাব থেকে আমাদের বার হয়ে আসা দরকার। প্রথমত, আমার নিজের ভার্সিটির যদি কেউ এমন করতো - তাহলেও আমি এসবই বলতাম। দ্বিতীয়ত, যেভাবে পারি সাহায্য করতে কেউ মানা করে নাই। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো দোষ ঢাকতে অন্যদের উপর দোষ চাপিয়ে দেয়া হচ্ছে। শুরুতেই দোষ স্বীকার করলে পরিস্থিতি এতটা ঘোলা হতো না। তৃতীয়ত,এমনিতেই দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে আমরা স্বনামধন্য। লজ্জা শরম জাতীয় কিছু আসা উচিত আমাদের মাঝে। অনেকের অনেক মন্তব্য দেখেছি আমাকে গালিগালাজ করছেন। তাদের খালি বলবো যুক্তির বিরুদ্ধে প্রতি যুক্তিই দিতে হয়। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়।

৮) আপনি মিয়া পুরাই আজাইরা। কাম কাজ নাই এসবের পিছে লাগছেন। তারা একটা জিনিষ তৈরি করছে, আপনি কি করছেন?
উ: কথা সত্য। আমি আজাইরা, এবং নিজের সময় নষ্ট করে দেশ উদ্ধার করি। অনেক গালি শুনেছি, (বিশেষ করে যাদের চেহারা আপনারা স্ক্রিনশটগুলোতে দেখছেন তাদের কাছ থেকে) অনেক ধরণের ব্যক্তিগত পর্যায়ে খোঁচা খেতে হয়েছে। কারণ খুব সহজ, আমি প্রশ্ন করেছি। তারপরেও ঘাড়ত্যাঁড়ামি করে আমি এসব ঘেঁটেছি।

সত্যি বললে, তারা একটা জিনিষ তৈরি করেছে, এবং সেটা নিঃসন্দেহে ভালো। তারা মূল প্রতিযোগিতা, বা PCA এ ভালো না করলেও মাথায়ই তুলে রাখতাম আমরা।
আমি জানি আমরা পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান জাতিগুলোর একটা। কিন্তু সমস্যা এখানেই। আমরা ব্যক্তি স্বার্থ দেখছি। দলগত স্বার্থ দেখছি। লোভী হচ্ছি। কিন্তু জাতীয় স্বার্থ দেখছি না। একটু দূরে তাকাতে পারা দরকার। চুরি করে ভোট দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু চোরের দশ দিন, আর গৃহস্থের এক দিন। আমরা এমনকি এটাও জানি না যে মাইক্রোসফট এসব লক্ষ্য করেছে নাকি, বা করলে সেটা নিয়ে কি ব্যবস্থা নিবে। সময় থাকতে সাবধান হওয়া ভালো।

আমি জানি, আমি বিশ্বাস করি যে আমরা যদি নিজেদের ক্ষমতায় বিশ্বাস করি, নিজেদের সর্বোচ্চ সৎ চেষ্টা দেই - তাহলে আমাদেরকে থামানো সম্ভব না।

আসুন, ঠিক করি পরের ইমাজিন কাপ বা অন্য যেকোনো প্রতিযোগিতায় আমরা সৎ থেকে, অন্য সবার শ্রদ্ধা আদায় করেই জিতবো।

সূত্র (কতগুলা আবার কাজ নাও করতে পারে এই পোস্ট দেবার পরে)
http://www.imaginecup.com/Downloads/DownloadableDocuments/2012_PEOPLES_C...
https://www.facebook.com/microsoftstudent?filter=1
https://www.facebook.com/groups/annapurnaforall/permalink/401964466506170/
https://www.facebook.com/groups/annapurnaforall/permalink/402200639815886/
https://www.facebook.com/groups/annapurnaforall/permalink/399272400108710
https://www.facebook.com/groups/annapurnaforall/permalink/399084130127537
https://www.facebook.com/groups/annapurnaforall/permalink/399735630062387

একই রকম আরো কিছু পোস্ট