কম্পিউটার নিরাপত্তা নিয়ে আর নেই ভাবনা - যেতে হবে না আর পাবনা

pilu's picture

কম্পিউটার যোগাযোগ ব্যবস্থাকে করেছে জনপ্রিয়
ছোট বড় সবার কাছে কম্পিউটার সমানভাবে প্রিয়।
ছোট ছোট সোনামণিরা খেলে বসে কম্পিউটার-এ গেম
উঠতি বয়সি ছেলে-মেয়েরা ফেসবুক এ করে প্রেম।

অফিস এর কম্পিউটার এ চলে জরুরী কাজকর্ম
কম্পিউটারে প্রোগ্রাম মেলাতে প্রোগ্রামদের গলদঘর্ম।
কম্পিউটার এর সাথে আমার সম্পর্ক নিবিড়
বউ মাজে মাজে রাগ করে কিড়-মিড়।
কিছু দিন আগে আমার ই-মেল হলো হ্যাক
বাজে বাজে মেইল বন্ধুদের কাছে গেলে তারা অবাক।
লন্ডনে নাকি আমার মানি-ব্যাগ পাসপোর্ট গেছে চুরি
আমার কাছে অনেক টাকা পাঠান নাকি খুব জরুরি।
বিজ্ঞ বন্ধুদের পরামর্শে হারান পাসওয়ার্ডসহ মেইল হল উদ্দার
পাসওয়ার্ড পরিবর্তন করে জীবন চলছে আরামে আমার।
জটিল এক পাসওয়ার্ড বানিয়ে এখন আমি নিরাপদ রাজা
নিরাপত্তা সফটওয়্যার ব্যাবহার করে হ্যাকারদের দিছি যোগ্য সাঁজা।

পেন্ ড্রাইভ এ ভাইরাস ছড়ায় বেশি
কম্পিউটার এ পেন্ ড্রাইভ খোলার আগে স্ক্যান করলে ভাইরাস এর গলায় রশি।
আজানা ফাইল খোলা থেকে থাকলে বিরত
কম্পিউটার নিরাপত্তা সত্তিকার ভাবে হবে প্রতিহত।

পর্ণ জিনিস কম্পিউটার এ না থাকলে বিদ্যমান
ভাইরাস স্যালুট দিয়ে তোমার কম্পিউটার কে জানাবে সম্মান।
নিয়মিত আপডেট করো কম্পিউটার নিরাপত্তা প্রোগ্রাম
তাতেই পাবে শুধু আরাম-আরাম ও আরাম।
কাজ ছাড়া কম্পিউটার এ বেশি দিয়ো না সময়
তাহলে জীবন হবে না মধুময়।
ছোট ছোট সোনামণিরা না পায় যেন পর্ণ জিনিষের সন্ধান
আমরা যেন সবসময় থাকি সাবধান
এতেই পাবে তুমি প্রাণচঞ্চল জীবনের আহবান।

C ড্রাইভ এ জরুরি ডাটা রেখে করেছিলাম ভুল
ভাইরাস আক্রমন করার উপর উঠে গিয়েছিল আমার চুল
বন্ধু তোমরা করনা এই ভুল।

করলে ক্রয়ক্রিত কম্পিউটার নিরাপত্তা সফটওয়্যার
বিনিময়ে কম্পিউটার করবে মনের মত ব্যাবহার,
হয়তো জামেলা এড়াতে গচ্ছা যাবে অল্পকিছু টাকার ।