আমার কম্পিউটার জীবনের নিরাপত্তা : কোথায় গেল??!!

mobicommedia's picture

আমি তখন সবে প্রাইমারী পরীক্ষা দিয়েছি। ভাল রেজাল্টের বিনিময়ে একটা পিসি পেতেই পারি! পেয়েও গেলাম।

সে-কি উত্তেজনা! বিপুল বিক্রমে চলতে লাগলো ফিফা ৯৮ খেলা....
একদিন স্যারের কাছ থেকে মুক্তি পেয়েই ফিফার আইকনে যেই ক্লিক করতে যাব; দেখি আইকনটা কেমন জানি অন্যরকম লাগতেছে! ভয়ে ভয়ে ক্লিকটা করেই ফেললাম। ওরে বাবা!! যেই না ক্লিক করলাম অমনি পিসিটা নিজে নিজেই রি-স্টার্ট হয়ে গেল! যাহ্‌ শখের কম্পিউটারটা নষ্ট করে ফেললাম নাকি? দারুণ ভয় পেয়ে তক্ষুনি ইউপিএস বন্ধ করে ফেলি। প্রায় ১ঘন্টা পর আবার অন করলাম। পিসি খুলল ঠিক ই কিন্তু ফিফার আইকনটা যে নাই!!!

আতি-পাতি করে খুঁজলাম সবখানে। তখনই ভয়ের ঠাণ্ডা স্রোত বয়ে গেল আমার গায়ে....! অন্যান্য কোনও আইকনই খোজে পাচ্ছিনা। অফিস, পেইন্টব্রাশ, মিডিয়া প্লেয়ার....স..ও..ব!!

তক্ষুনি কম্পিউটারটা নিয়ে গেলাম দোকানে। তারা বলল পিসিতে নাকি ভাইরাস ধরেছে! তারা সব ঠিক করে দেয়ার পর যখন কম্পিউটার অন করলাম, দেখি নতুন একটা পরিবর্তন এসেছে! ডেস্কটপ আসার আগে লিখা ওঠে
"সিম্যানটেক নরটন" এর পর খেকে আমি কখনো সিকিউরিটি জন্য অন্য কিছু ডেস্কটপে ইনস্টল দেয় নি। শুধুই নরটন। আজ-এখনও...নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ আমার ল্যাপটপের অতন্দ্র প্রহরী।

এটাই আমার ভাইরাস আর অ্যান্টিভাইরাসের সাথে প্রথম ও শেষ মুখামুখি হওয়া!