হারিয়েছি জীবনের সেরা কিছু স্মৃতি

Tarek140's picture

আমি যখন প্রথমে কম্পিউটার ইউজ করতাম তখনও আমার কোন কম্পিউটার জ্ঞান ছিল না। মাউস চালাতে পারতাম না। মাউস ধরলেই হাত কাপাকাপি করত। আমার কম্পিউটার এ সবসময়ই ফ্রী Antivirus ইউজ করতাম।

আমার জীবনে একটা ভাইরাস নিয়ে চিরস্মরণীয় একটা ঘটনা রয়েছে যা কখনো ভুলতে পারবনা। আমার জীবনের অনেক স্মরণীয় ছবি আমার একটা মেমোরি কার্ড এ ছিল। কলেজ থেকে ভ্রমণ এ গিয়েছিলাম ঐই ছবি গুলো, তারপর প্রথম স্টেডিয়াম এ খেলা দেখতে গিয়েছিলাম ঐই ছবি গুলো ও ছিল ঐই মেমোরি কার্ড এ । তাছাড়া অনেক ফ্যামিলি ছবি ও ছিল। যা আমার খুব প্রিয় জিনিস গুলোর মধ্যে অন্যতম।

তো একদিন কলেজ থেকে ফিরে এসে কিছু ফাইল ফ্রেন্ড এর কাছ থেকে আনার জন্য মেমোরি কার্ড টা খালি করা দরকার। তাই সবগুলো কাট করে ডেক্সটপ অর্থাৎ সি ড্রাইভ এ রাখলাম যেখানে উইন্ডোজ ইন্সটল করা।

তারপর বন্ধুর কাছ থেকে ফাইল গুলো এনে কম্পিউটার এ রেখেছিলাম। আমার ছবি গুলোর কথা মনে নাই। তারপর একদিন ভাবছিলাম যে ছবিগুলো আবার মেমোরি কার্ড এ রেখে দিব। আমার এক ফ্রেন্ড আমার কাছে থেকে মুভি নেওয়ার জন্য একটি পেনড্রাইভ নিয়ে এসেছিল। সে বলল দোস্ত কিছু মুভি লাগব। আমি বললাম তর যা লাগে নিয়ে যা।

এই কথা বলার পর সে কম্পিউটার এর পাওয়ার দিল। কম্পিউটার চালু হওয়ার পর সে তার পেনড্রাইভ লাগালো।

আমি বললাম দোস্ত একবার কুইক স্ক্যান করে নে নয়তো সমস্যা হতে পারে। সে বলল আরে না কোন সমস্যা নাই। তারপর সে ৫ টা মুভি একবারে কপি দিল। মিনিট দুয়েক হওয়ার পর Not Responding দেখাচ্ছিল। আমি বললাম ক্যানসেল দিয়ে আবার কপি কর।

computer-repair.jpg

পরে আবার কপি দেওয়ার পর কম্পিউটার রিস্টার্ট দিল। দোস্ত কে বললাম স্ক্যান করলে আর এই রকম হতো না। সে বলল আরে না কোন সমস্যা নাই। রিস্টার্ট হওয়ার পর দেখি ডেক্সটপ এর যত আইকন ছিল একটা ও নাই। আমি বললাম কিরে দোস্ত এইরকম হলো কেন ? সে বলল আমি ও তো বুঝতে পারছিনা।

পরে একজন এক্সপার্ট দেখানোর পর বলল ভাইরাসের কারনে এইরকম হয়েছে। আমি বললাম তা থেকে পরিত্রাণের কোন উপায় আছে? সে বলল আবার নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে। আমি বললাম তাইলে সেটআপ দিয়ে দেন।

সেটআপ দেয়ার পর বাড়িতে চলে আসলাম । তখন কেন জানি আমার মনটা খারাপ লাগছিল।বুঝতে না পেরে কম্পিউটার টা অন করলাম। হঠাৎ মনে পরল আমার ছবি গুলোর কথা। একটু ছবি গুলো দেখি। তারপর ডেক্সটপ এ চোখ রাখতেই দেখি EYE OF NEXT নামে যেই ফোল্ডার টি ছিল সেটি আর নেই। আমার মাথা তখন গরম হয়ে গেল।

সাথে সাথে এক্সপার্ট কে ফোন দিলাম। বললাম কি ভাই আমার ডেক্সটপ কিছু ছবি ছিল এগুলো তো নাই। সে বলল এইখানে রাখলে তো কিছুই থাকবেনা। কারন ডেক্সটপ হচ্ছে সি ড্রাইভ যেইখানে উইন্ডোজ ইন্সটল করা থাকে।আমি তো আপনাকে নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে দিলাম। সেটা তো না থাকারই কথা। তখন আমার খুব খারাপ অবস্থা। নিজের অজান্তেই কেঁদে ফেললাম । তখন আমার ঐই ফ্রেন্ড কে খুব বকলাম, আমি রেগে তাকে বললাম তোর সাথে আমার কোন সম্পর্ক নাই। পরে অনেকদিন তার সাথে কথা বলি নাই।

আমার জীবনের সেরা মুহূর্তের ছবিগুলো ছিল সেখানে।তারপর অনেকদিন আমি খুব কাঁদছিলাম। এইটা হচ্ছে আমার জীবনের কম্পিউটার সম্পর্কিত সেরা আপসেট, যা কখনোই ভুলতে পারবনা।

সে কথা মনে হলে আজ ও চোখে জল আসে।