অনলাইন প্রতারনা থেকে সাধারন মানুষদের রক্ষা করুন

Tarek140's picture

ক্লিক নামে যে প্রতারণা ব্যবসা আমাদের যুব সমাজ কে ধ্বংস করে দিচ্ছে তা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। অনলাইন ইনকাম বলে যে একটা কথা আছে তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিন। বিভিন্ন সেমিনার,আলোচনা সভা করে জনগণের মাঝে সচেতনতা বোধ সৃষ্টি করুন । বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য শিক্ষিত বেকার যুবকের কর্ম ব্যবস্থা চালু করা হোক। প্রতিটি জেলায় জেলায় সরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। এবং বাংলাদেশের ইন্টারনেট গতি আরও দ্রুতগতির করা হোক। বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন ফ্রীল্যান্সিং এ যে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তা যেন কঠিন ব্যাংকিং নীতির কারনে আঁটকে না যায়। বাংলাদেশের ব্যাংকিং নীতিমালা আরও শিথিল করা হোক।

Tags:

একই রকম আরো কিছু পোস্ট