ভিডিও ব্লগ: তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারি - ডঃ আশির আহমেদ

হ্যালো, আমার নাম আশির আহমেদ। আমি জাপানের কিয়োশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি। আমি লেখাপড়া করেছি কুমিল্লা জিলা স্কুলে, তারপর ঢাকা কলেজে। কিছুদিন বুয়েটে ছিলাম। কিন্তু সেটা শেষ না করেই চলে যাই জাপানে। তারপর সেখানেই আমার আন্ডারগ্রেড, মাস্টার্স এবং পিএইচডি।
ছোটবেলা থেকেই আমার নানান বিষয়ে আগ্রহ ছিল। এবং তথ্য মানুষকে কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করতে ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই যৌবনের শুরুর দিকে আমার গ্রামে একটি লাইব্রেরী করে দিয়েছিলাম, এবং সেখানে পত্রিকা রাখা শুরু করলাম। কিছুদিন পরেই দেখতে পেলাম, যারা পত্রিকা পড়ছে, আর যারা পড়ছে না তাদের ভেতর চিন্তার দূরত্ব অনেক।
গ্রাম নিয়ে সবসময়ই আমার সেই আগ্রহটা ছিল। তাই আমি এখনও চেষ্টা করছি গ্রামের অর্থনীতিতে কোনও অবদান রাখা যায় কি না। সেই লক্ষ্যেই এখন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। এই ভিডিও ব্লগে আমি সেগুলোর কিছু ধারনা দেয়ার চেষ্টা করেছি। এই তথ্যগুলো আপনাদের কোনও কাজে লাগলে উপকৃত হবো।
পরিশেষে, যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করবো, আরো কিছু ভিডিও ব্লগে আরো কিছু তথ্য দেয়ার। এবং প্রিয়.কম-এর জন্য থাকলো শুভকামনা, যারা এমন কষ্ট করে এই প্ল্যাটফর্মটি তৈরী করছেন। আমাদের সমাজে যত বেশি তথ্যের প্রবাহ হবে, সমাজটি তত এগুবে। সবাইকে আবারো ধন্যবাদ।
সম্পাদকীয় নোট:
আপনিও হতে পারেন আমাদের ভিডিও ব্লগের অতিথি। কথা বলতে পারেন নতুন কোনও প্রযুক্তি বা পণ্য নিয়ে, প্রচার করতে পারেন আপনার পণ্য এবং সেবা। কেউ যদি ভিডিও ব্লগে অংশ নিতে চান, আমাদেরকে জানাবেন, এই ঠিকানায়: tech@priyo.com. কোনও রকম আপত্তিকর মন্তব্যকারীকে এই সাইট থেকে ব্যান করা হবে।
- Ashir.Ahmed's blog
- Login or register to post comments













