Submitted by dewsworld on Sun, 05/05/2013 - 5:47pm
মাইক্রোকন্ট্রোলার শব্দটি প্রায়ই কানের আশেপাশ দিয়ে চলে যায় ইদানিং। কিন্তু কি এই আজব বস্তু? সোজাসাপ্টা বললে, খেলনা গাড়ি, আই পি এস কিংবা সোলার কন্ট্রোলার, সায়েন্স ফেয়ারের প্রজেক্ট, বাসার ওয়াটার পাম্প কন্ট্রোলার কিংবা এমন যেকোন কিছু আপনি চটজলদি বানিয়ে নিতে পারেন শুধুমাত্র একটি ডিভাইস সম্পর্কে জানা থাকলে- মাইক্রোকন্ট্রোলার। বিস্তারিত ইঞ্জিনিয়ারিং না জেনে শুধুমাত্র অল্পকিছু জিনিসের ধারনা থাকলেই মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করা যায়। আর এজন্যই এর জনপ্রিয়তা বাড়ছে দিনকে দিন। কেমন হত যদি পাওয়া যেত মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল ও প্রজেক্টভিত্তিক পূর্ণাঙ্গ ওয়েবসাইট... পুরোপুরি বাংলায়?