মাইক্রোসফট-প্রিয়.কম উইন্ডোজ ফোন অ্যাপ কনটেস্ট - শর্তাবলী

মাইক্রোসফটের সহযোগিতায় প্রিয়.কম আয়োজিত "উইন্ডোজ ফোন অ্যাপ কনটেস্ট" প্রতিযোগিতায় নিন্মলিখিত শর্তগুলো প্রযোজ্য হবে। তবে, প্রিয়.কম কাজের সুবিধার জন্য কিছু কিছু শর্ত বিনা নোটিশে পরিবর্তন করার ক্ষমতা রাখে।
শর্তাবলী:
১. আয়োজক: প্রতিযোগিতার আয়োজনে থাকবে প্রিয়.কম এবং সহযোগিতায় থাকবে মাইক্রোসফট।
২. অংশগ্রহনের যোগ্যতা:
ক. সাধারন যোগ্যতা: ১৬ বছরের উর্ধ্বে বাংলাদেশী নাগরিক যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে
খ. যারা অযোগ্য বিবেচিত হবেন: নিম্নোক্ত ব্যক্তি/ব্যাক্তিবর্গ এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য অযোগ্য বিবেচিত হবেন:
- প্রিয়.কম এবং এর সহযোগী প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ
- মাইক্রোসফট এবং এর সহযোগী প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ (তবে মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনারদের ক্ষেত্রে এই র্শত শিথিল হবে)
- এই প্রতিযোগিতা আয়োজন, প্রচার অথবা অন্য যেকোন ভাবে জড়িত যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ
- উল্লেখিত ব্যক্তিবর্গের পরিবারের সদস্যবৃন্দ (পিতা, মাতা, স্বামী/স্ত্রী, সন্তান)
৩. প্রতিযোগিতা সম্পর্কে:
মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন: প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য অবশ্যই একক অথবা দলগতভাবে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরী করতে হবে যার নিম্নোক্ত সুবিধাবলি থাকবে:
- প্লাটফর্ম হতে হবে উইন্ডোজ ফোন
- ইন্টারফেসের ভাষা (UI Language): ইংরেজী
- উইন্ডোজ ফোনের জন্য ডেভলপমেন্ট সংক্রান্ত টেকনিকাল নিয়মাবলির বিস্তারিত এই লিঙ্কটি থেকে জেনে নেওয়া যাবে
নীচের কাজগুলো নিশ্চিত করতে হবে-
ক. যদি আগে রেজিস্ট্রেশন না করা হয় তবে প্রিয়.কম-এ রেজিস্ট্রেশন করতে হবে।
খ. একজন বা দল আকারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। তবে দল হলে, দলের প্রতিটি সদস্যকে প্রিয়.কম-এ রেজিস্ট্রেশন করতে হবে।
খ. প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগী/দলকে অন্তত একটি অ্যাপলিকেশন তৈরী করে জমা দিতে হবে। একের অধিক অ্যাপ জমা দিলে, ফলাফল নির্বাচনের জন্য প্রতিটি অ্যপ্লিকেশনকে আলাদাভাবে বিবেচনায় নেয়া হবে।
গ. টেস্টার/বন্ধুদের দিয়ে অ্যাপলিকেশনের বাগ পরীক্ষা করে নিতে হবে এবং কোন সমস্যা থাকলে ফিডব্যাকের ভিত্তিতে তা ঠিক করে নিতে হবে অ্যাপলিকেশন জমা দেবার আগেই।
ঘ. অ্যাপ্লিকেশনের আর্টওয়ার্ক তৈরী করতে হবে। আর্টওয়ার্কের নির্দেশিকা পাওয়া যাবে এই পাতায় - http://msdn.microsoft.com/en-us/library/hh394033(v=vs.92).aspx
ঙ. উপরের শর্তাবলী মেনে তৈরীকৃত অ্যাপলিকেশনের সোর্স কোড এবং জিপ আকার স্কাইড্রাইভে আপলোড করে তার লিঙ্ক event@priyo.com ঠিকানায় জানাতে হবে।
চ. প্রতিটি অ্যাপ-এর জন্য প্রিয় টেকে একটি করে পেজ (ব্লগ আকারে) প্রকাশ করতে হবে, যেন অন্যরা এই অ্যাপ সম্পর্কে জানতে পারে। সেই পেজ থেকে ডাউনলোডের লিংক দেয়া যেতে পারে। পাশাপাশি, এই পেজটি ফেসবুকে শেয়ার দেয়া যেতে পারে।
ছ. ব্লগ লেখার সময় Topic এর ঘরে "WPAppCon" ট্যাগ দিতে হবে।
দ্রষ্টব্য-
• কোনো প্রতিযোগী যদি এপ্লিকেশনের মধ্যে বিজ্ঞাপণ জুড়ে দিয়ে বিজ্ঞাপণের মাধ্যমে থেকে আয় করতে চায়, তাহলে বিজ্ঞাপণ সহই অ্যাপলিকেশন সাবমিট করবে। সোর্সকোড থেকে অ্যাপলিকেশন তৈরী করে আমরা কোনরকম পরিবর্তন ছাড়াই আমার মার্কেটপ্লেসে সাবমিট করব।
• মাইক্রোসফট এবং প্রিয়.কম সোর্সকোডের সবরকম গোপনীয়তা রক্ষা করবে।
• প্রতিযোগিতায় অংশগ্রহন এবং প্রোজেক্ট তৈরীর যাবতীয় খরচ বহনের দায়িত্ব স্ব স্ব প্রতিযোগী বা তাদের দলের।
৪. যেভাবে পুরস্কারের জন্য বিবেচিত হবে:
ক. মাইক্রোসফট এবং প্রিয়.কমের নির্বাচিত বিচারকদের বিবেচনায় যারা শ্রেষ্ঠ হবে তাদেরকে পুরস্কৃত করা হবে
খ. ফেসবুকে অ্যাপ্লিকেশন সংশ্লিষ্ঠ পাতা তৈরী করে লাইক গ্রহণ করা যেতে পারে, এতে শান্তনা পুরস্তার পাওয়ার সম্ভাবনা বাড়বে।
গ. যদি প্রাথমিকভাবে বিবেচিত ব্যক্তি বা দল প্রতিযোগিতা থেকে বাদ পড়ে বা অযোগ্য ঘোষিত হয় তবে প্রিয়.কম অন্য যোগ্য প্রতিযোগী ব্যক্তি বা দলকে পুরস্কার প্রদানের অধিকার সংরক্ষন করে
৫. পুরস্কার:
সর্বমোট ১০ টি পুরস্কার থাকবে
প্রথম পুরস্কার: ১ লক্ষ টাকা
দ্বিতীয় পুরস্কার: ২৫ হাজার টাকা
তৃতীয় পুরস্কার: ১০ হাজার টাকা
এছাড়াও ৭টি সান্তনা পুরষ্কার
৬. পুরস্কারের জন্য নির্বাচিতদের সাথে যোগাযোগ:
প্রতিযোগিতায় যারা পুরস্কারের জন্য নির্বাচিত হবে তাদের নাম এপ্রিল/২০১২-তে ঘোষণা করা হবে (http://tech.priyo.com)। এর সাথে সাথে নির্বাচিতদের প্রদত্ত ইমেইল ব্যবহার করেও যোগাযোগ করা হবে।
৭.পুরস্কার গ্রহন:
ক. প্রতিযোগীদের ই-মেইলে যোগাযোগ এবং কিভাবে পুরস্কার গ্রহন করা হবে তা জানানো হবে।
খ. পুরস্কার বিজেতাদের এই মর্মে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হতে পারে যে তারা আয়োজক, পুরস্কার প্রদানকারী, স্পন্সর অথবা এর সকল সহযোগীদের যেকোন দায়ভার থেকে মুক্ত রাখবে এবং তার / তাদের পুরস্কার গ্রহনের মাধ্যমে তারা সকল শর্তাবলী যা পুরস্কারের জন্য প্রযোজ্য তা মান্য করবে।
৮. প্রতিযোগিতায় অংশগ্রহনের ফর্ম:
ক. প্রিয়.কম এবং মাইক্রোসফট প্রতিযোগিতা সম্পর্কিত যেকোন পুরনকৃত ফর্মে লিখিত যেকোন বানান বিভ্রাটের জন্য দায়ী থাকবে না। এছাড়া প্রজেক্ট জমার সময়ে অসম্পূর্ণ তথ্য বা অকার্যকর ভাবে প্রোজেক্ট জমা দেওয়ার জন্যও প্রিয়.কম এবং মাইক্রোসফট দায়ী থাকবে না। অনলাইন সাবমিশনের প্রমানই প্রিয়.কমের গ্রহনের প্রমান হিসেবে ব্যবহৃত হবে না।
খ. অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত কোন তথ্য অসত্য প্রমানিত হলে প্রতিযোগী অযোগ্য বিবেচিত হবে।
৯. ট্যাক্স:
ট্যাক্স এবং অন্যান্য খাতে কর যা সরকারী বা অন্যান্য কর সর্ম্পকিত কতৃপক্ষ কতৃক প্রযোজ্য, পুরস্কার পাঠানোর জন্য খরচ, ইন্সুরেন্স ইত্যাদি পুরস্কারের অর্থ থেকে বিয়োজিত হতে পারে।
১০. প্রচারণা:
যেক্ষেত্রে আইন বিরোধী তা ব্যতিত প্রিয়.কম পুরস্কার বিজয়ীদের নাম, ছবি, সর্ম্পকিত তথ্য, প্রোজেক্ট বিষয়ক তথ্য ইত্যাদি প্রচারণার কাজে ব্যবহার করতে পারবে। এজন্য প্রতিযোগীদের কোন ধরনের নোটিস অথবা পারিশ্রমিক প্রদান করার প্রয়োজন হবে না।
১১. দায়বদ্ধতা:
আইনের মাধ্যমে সর্বোচ্চ অনুমতি অবধি প্রিয়.কম এবং মাইক্রোসফট এই প্রতিযোগিতায় অংশগ্রহনকালে যেকোন প্রতিযোগী ব্যক্তি বা ব্যাক্তিবর্গের ক্ষতি, আহত, নিহত বা ব্যক্তিগত ক্ষয়ক্ষতির দায়ভার থেকে মুক্ত থাকবে।
১২. ইনডেমনিটি:
প্রত্যেক প্রতিযোগী এবং প্রতিযোগী দল প্রতিযোগিতায় অংশগ্রহন অথবা এর শর্ত ভঙ্গের কারনে অর্জিত যেকোন ধরনের ক্ষয়ক্ষতি, দাবী এবং খরচ যা আইনের সর্বোচ্চ সীমা পর্যন্ত অর্জিত হতে পারে তা থেকে প্রিয়.কম এবং প্রতিযোগিতার সাথে জড়িত যেকোন প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ, পরিচালক, প্রতিনিধিবৃন্দদের ইনডেমনিটি থাকবে।
১৩. প্রিয়.কমের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে:
প্রতিযোগিতায় শর্তাবলী সর্ম্পকিত যদি যেকোন বিতর্ক বা বিরোধ সৃষ্টি হয় সেক্ষেত্রে এ সকল ক্ষেত্রে প্রিয়.কমের সিদ্ধান্তই চুড়ান্ত এবং প্রত্যেক গোষ্ঠির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক্ষেত্রে অপর কোন মধ্যস্থতা গ্রহনযোগ্য হবে না।
১৪. প্রিয়.কমের তরফ থেকে যোগাযোগের জন্য অনুমতি:
প্রতিযোগিতায় অংশগ্রহনে ইচ্ছুক এবং নিবন্ধিত সকল প্রতিযোগী প্রতিযোগিতায় যোগদানের সাথে সাথে বিভিন্ন সময় ডিজিটাল বা অন্যান্য মাধ্যমে প্রিয়.কম-এর তরফ থেকে যোগাযোগের অনুমতি প্রদান করছে।
১৫. গোপনীয়তা:
নিবন্ধনের সময়ে প্রবেশিত নাম, ইমেইল ঠিকানা, আইডি অথবা অন্যান্য ব্যক্তিগত তথ্যাবলী সংগ্রহ করা হবে। এই শর্তে উল্লেখিত বিধি ব্যতীত এই নাম বা ব্যক্তিগত তথ্যাবলী প্রিয়.কম অন্য আর কোন উদ্দেশ্যে ব্যবহার করবে না। এ তথ্য কেবলমাত্র এই প্রতিযোগিতা সর্ম্পকিত প্রচারণায় / ঘোষণায় ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে ব্যবহৃত হতে পারে।
১৬. গ্যারান্টি সর্ম্পকিত:
সরাসরি অথবা প্রত্যক্ষভাবে এই প্রতিযোগিতার ক্ষেত্রে প্রিয়.কম বা প্রতিযোগিতা সংশ্লিষ্টরা নিম্নোক্ত ক্ষেত্রে কোন গ্যারান্টি দেয় না যে:
ক. প্রতিযোগীদের প্রতিযোগিতার তথ্য, প্রতিযোগিতা সর্ম্পকিত যেকোন বিষয় সম্পূর্ণভাবে নিরাপদ ও বিঘ্নহীনভাবে প্রদান করা হবে।
খ. প্রতিযোগিতার সময়ে কোন কম্পিউটার ভাইরাস অথবা কম্পিউটার ফোনে ক্ষতি হতে পারে এ সম্পর্কে।
গ. প্রতিযোগিতার সময়ে যেকোন প্রযোজনীয় উপাদান বা তথ্য ইন্টারনেট থেকে ডাউনলোড স্ব স্ব প্রতিযোগিতার/তাদের নিজ দায়িত্বে করবে এবং সেক্ষেত্রে প্রিয়.কম কোন দায়িত্ব রাখে না।
১৭. প্রতারণা:
প্রত্যেক প্রতিযোগী / প্রতিযোগী দল এই মর্মে অঙ্গিকার করবে যে এই প্রতিযোগিতায় কোন ধরনের প্রবঞ্চনা বা প্রতারণা অগ্রহযোগ্য। যদি প্রিয়.কম-এর পক্ষ থেকে যে কোন ধরনের প্রতারণা লক্ষ্য করা হয় তবে অনতিবিলম্বে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা হবে। প্রতারণা হিসেবে যে সব কর্মকান্ড বিবেচিত হতে পাবে তার মধ্যে থাকবে যেকোন নকল ডকুমেন্ট / নথি, ভুয়া পরিচয়পত্র / পরিচয় প্রদান, অন্যের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন নিজের / নিজেদের নামে প্রচার, প্রতিযোগি সাইটে হ্যাকিং বা অগ্রহনযোগ্য এ্যাক্সেস, প্রতিযোগিতায় অংশগ্রহনের শর্ত না মেনে অংশ নেওয়া, প্রতিযোগিতা ভন্ডুল / ব্যাহত করার প্রচেষ্টা, বিচারকদের প্রভাবিত করা বা অন্যান্য প্রতিযোগিদের প্রভাবিত বা অংশগ্রহন ব্যাহত করা সহ অন্যান্য যেকোন উপায় যা প্রতিযোগিতার সুস্থ পরিবেশ ও সফল পরিচালনা বিঘ্ন ঘটাতে পারে।
১৮. আইন:
প্রতিযোগিতাটি বাংলাদেশের প্রচলিত আইনের ধারার অধীনে পরিচালিত হবে।a href=














