প্রিয় টেক উইন্ডোজ ফোন অ্যাপ কনটেস্ট: সেরা অ্যাপ্লিকেশন ‘ট্রাফিক গাইড’

PriyoTech's picture

(প্রিয় টেক) মাইক্রোসফট বাংলাদেশ এর সহযোগিতায় এবং প্রিয়.কম-এর আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত উইন্ডোজ ফোন অ্যাপ কনটেস্টের প্রথম পুরষ্কার এক লক্ষ টাকা জিতে নিয়েছে ট্রাফিক গাইড অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি যৌথভাবে নির্মাণ করেছেন আশরাফুল হক এবং শরীফ শাহরিয়ার আহমেদ।

দ্বিতীয় পুরষ্কার ২৫ হাজার টাকা জিতে নিয়েছে মাই ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটি। এটি নির্মাণ করেছেন ইরতেজা।

তৃতীয় পুরষ্কার ১০ হাজার টাকা জিতে নিয়েছে টক মেট অ্যাপ্লিকেশনটি। আর এটি নির্মাণ করেছেন মাসনুন।

বাকী ৫টি দলকে দেয়া হবে সান্তনা পুরষ্কার। যদিও ৭টি সান্তনা পুরষ্কার দেয়ার কথা ছিল, কিন্তু সেই অ্যাপগুলো মানোত্তীর্ণ না হওয়ায় ৫টি সান্তনা পুরষ্কার দেয়া হচ্ছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী সবাইকে অভিনন্দন।

উল্লেখ্য, গত ২৬ শে মার্চ পর্যন্ত প্রতিযোগিতায় মোট ৭৯ টি অ্যাপ্লিকেশন জমা পড়েছিলো। জমা পড়া অ্যাপগুলো থেকে বাছাই করা হয় সেরা ৮ টি অ্যাপ্লিকেশন। আর সেরা ৮ টি অ্যাপ্লিকেশন থেকে বেছে নেয়া হলো প্রতিযোগিতার সেরা অ্যাপ্লিকেশনটি।

প্রতিযোগিতায় বিচারকমন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন জাওয়াদ হামিদ কাজী (কনসালট্যান্ট, ইউএনডিপি), বি.এম ইনাম লেনিন (প্রধান সম্পাদক, মাসিক কম্পিউটার বিচিত্রা), এম রাশিদুল হাসান (ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী, সিসটেক ডিজিটাল লিমিটেড), ইকবাল আহসান (প্রিয় টেক) এবং জাকারিয়া স্বপন (সম্পাদক, প্রিয় টেক)।

বিজয়ীদের হাতে খুব শিঘ্রই আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেয়া হবে।

ফলাফল সম্পর্কিত যেকোনও প্রয়োজনে যোগাযোগ করুন-
ফাহিম ইবনে সারওয়ার
ইভেন্ট কো-অর্ডিনেটর
প্রিয়.কম
মোবাইল ফোন: +880-11-9317-6356

ই-মেইল: event@priyo.com