ঢাকাতে হয়ে গেল ওডেস্কের আয়োজন

(প্রিয় টেক) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো আউটসোর্সিংয়ে জড়িত মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) নিয়ে বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি আয়োজন করে অনলাইনে আউটসোর্সিং কাজ পাওয়ার সবচেয়ে বড় ওয়েবসাইট (অনলাইন মার্কেটপ্লেস) ওডেস্ক। গত ১৬ মে স্থানীয় হোটেল রেজেন্সিতে ‘কন্ট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে’ নামক এ আয়োজনের প্রথম অনুষ্ঠানে বাংলাদেশের প্রায় চার শতাধিক ফ্রিল্যান্সার অংশ নেন। এর আগে ভোটের মাধ্যমে বিভিন্ন শহরের মধ্যে নির্বাচিত ঢাকাকে এই আয়োজনের জন্য নির্বাচিত করা হয়। এ ধরনের এটাই প্রথম আয়োজন।

উচ্চ আসনে বাংলাদেশ

(প্রিয় টেক) নিজস্ব স্যাটেলাইটের দেশের তালিকায় নাম উঠছে বাংলাদেশের। মোবাইলে মাসে সাড়ে সাতশ' কোটি মিনিট কথা বলছে দেশের মানুষ। ৯৯ শতাংশ মানুষই মোবাইল নেটওয়ার্কের আওতায়। সব মিলে এশিয়ায় টেলিযোগাযোগ খাতে বাংলাদেশ উচ্চ আসন পেয়েছে বলে দাবি করেন সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করা বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ

সাম্প্রতিক

বিশ্ব টেলিযোগাযোগ দিবস: বিটিআরসি’র দাবি, এশিয়ার মধ্যে টেলিকম সেক্টরে গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ

(প্রিয় টেক) আজ ১৭ই মে ২০১২, আন্তর্জাতিক টেলিযোগাযোগ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘উইমেন অ্যান্ড গার্লস ইন আইসিটিজ’। দেশের মোট চাকুরিজীবীর মাত্র দশ শতাংশ নারী। কিন্তু মোবাইল ফোন অপারেটর এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে নারী কর্মীর হার বিশ শতাংশের বেশী। আর এটিকেই টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি দেখছে ইতিবাচক দিক হিসেবে।

২৫ শতাংশ আইপিও বাড়াল ফেসবুক

(প্রিয় টেক) গ্রাহক চাহিদা লক্ষ্য করে ২৫ শতাংশ বেশি আইপিও বা প্রারম্ভিক শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। এই ঘোষণার মাত্র একদিন আগেই ফেসবুক তার শেয়ার প্রতি মূল্য ২১% বৃদ্ধি করে $৩৪-$৩৮ করেছে।

যুক্তরাষ্ট্রে আরও ৯০০ কর্মী ছাটাই করবে টি-মোবাইল

(প্রিয় টেক) যুক্তরাষ্ট্রের ৪র্থ সর্ববৃহৎ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টি-মোবাইল নতুন করে আরও ৯০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর আগে বছরের শুরুতে ১ হাজার ৯০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

কর পরিশোধ করা যাবে ই-পেমেন্টে

(প্রিয় টেক) যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। তারই পরিপ্রেক্ষিতে দেশের করদাতাদের জন্য চালু হতে যাচ্ছে অনলাইনে কর পরিশোধ পদ্ধতি। আগামী সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)-এর রেজিস্ট্রেশন শুরু হবে। এর ফলে করদাতাদের হয়রানি কমবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)- কর্তৃপক্ষ।

কমেছে ব্যান্ডউইথের দাম বেড়েছে ব্যবহার

(প্রিয় টেক) পাঁচ বছর আগে প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের পাইকারি মূল্য যখন ৭৬ হাজার টাকা, তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৫ লাখ। সব মিলে ব্যান্ডউইথ ব্যবহার হতো ৭ দশমিক ১৩ মেগাবাইট। যদিও তখন আমাদের সাবমেরিন কেবলের ক্ষমতা ছিল ২৯ দশমিক ৩২ মেগাবাইট। তারপর প্রতিদিনই দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। সমান গতিতে বেড়েছে ব্যান্ডউইথের ব্যবহারও। এর মধ্যে ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সাবমেরিন কেবলের ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে।

মোবাইল ফোনে তথ্য বিপ্লব

(প্রিয় টেক) মোবাইল ফোন তথ্য বিপ্লবের সংজ্ঞাই বদলে দিয়েছে। তথ্য এখন সহজলভ্য এবং নিমিষের আয়োজন মাত্র। ঢাকার খবর টেকনাফ বা তেঁতুলিয়া পৌঁছে নিমিষেই একটি মাত্র বাটনের চাপে। তথ্য জানার ক্ষেত্রে আগের সেই ক্লেশ আর নেই। খরচও কমে গেছে। এটি সম্ভব হয়েছে মোবাইল ফোনের কারণে। তবে তথ্য বিপ্লবের যে জায়গাটি তৈরি হচ্ছে সেটি যতটা না মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে তার চেয়েও অনেক বেশি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। আর মোবাইল ফোন অপারেটররা এখন দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস দেওয়ার প্রধানতম কারিগর। এ প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য 'তথ্য প্রযুক্তিতে নারী ও মেয়ে শিশু।'

চ্যালেঞ্জ থ্রি জি

(প্রিয় টেক) সরকারের প্রতিশ্রুতির ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নই টেলিটকের প্রধান এজেন্ডা। দেখুন, নাগরিক সুবিধার কাজগুলো কিন্তু টেলিটকই সবচেয়ে বেশি করছে। পাবলিক পরীক্ষার ফল দেওয়াই শুধু নয়, ১০ বছরের আর্কাইভও করে রাখা হয়েছে। যে কেউ চাইলেই যখন খুশি যে কারও ফল যাচাই করে নিতে পারবে। এ ছাড়া নাগরিক জীবনকে আরও সহজ করে দেওয়ার মতো অসংখ্য সেবা দিচ্ছে টেলিটক। সেটি ভর্তি পরীক্ষা আর চাকরির পরীক্ষার ফর্ম পূরণ, টিকিট কাটা সবই টেলিটকে করা সম্ভব -মুজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, টেলিটক।

নতুন সম্ভাবনা টেলিকম: ক্রিস টবিট

(প্রিয় টেক) সরকার যত দ্রুত মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি প্রচলন করবে, দেশের টেলিযোগাযোগ তত দ্রুত গ্রাহকদের জীবনযাত্রার মান আরও উন্নয়নে সহায়তা করতে পারবে। থ্রি জি সেবার ফলে গ্রাহকরা আরও দ্রুত তথ্য আদান-প্রদান করতে সক্ষম হবেন। তবে এ প্রযুক্তি সাধারণ জনগণের জন্য সাশ্রয়ী করতে হবে। আমরা চাই যেন এর ফলে অপারেটর এবং রেগুলেটর উভয়ই লাভবান হয় - ক্রিস টবিট, প্রধান নির্বাহী, এয়ারটেল বাংলাদেশ।

মোবাইল ফোন নারীর শক্তি : মেহবুব চৌধুরী

(প্রিয় টেক) মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের বোর্ড চেয়ারম্যান ও দেশের সবচেয়ে পুরনো অপারেটর সিটিসেলের প্রধান নির্বাহি মেহবুব চৌধুরী বলছেন, টেলিযোগাযোগ খাত দেশকে যতটা দিয়েছে, দেওয়ার সম্ভাবনা আছে তার চেয়ে ঢের বেশি। এক্ষেত্রে দরকার শুধু সুষ্ঠু নীতি আর সহযোগিতামূলক মানসিকতা।

সেবায় নতুনত্ব এনেছে রবি:মাইকেল কুনার

(প্রিয় টেক) সব অপারেটরই এখন কোনো না কোনোভাবে ইন্টারনেট সেবা দিচ্ছে। কেউ এজ প্রযুক্তি ব্যবহার করছে আবার কেউ জিপিআরএসের মাধ্যমে সেবা দিচ্ছে। অন্য একটি অপারেটর আবার ইভিডিওর মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে। এই একটি যুক্তিতেই সবারই থ্রি জি সেবা দেয়ার অধিকার জন্মেছে। একই সঙ্গে সরকারের দিক থেকে এটিও ভাবতে হবে যে কীভাবে সব গ্রাহক সমান সেবা পেতে পারেন। এর পরিপ্রেক্ষিতে সরকারের আয় বৃদ্ধি পেতে পারে এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণেও সহায়ক হতে পারে। সুতরাং রবি প্রযুক্তি নিরপেক্ষ সেবার পক্ষে বলবে। একইভাবে সব অপারেটরের সব সেবা দেওয়ার অধিকার থাকা প্রয়োজন। বাস্তবধর্মী তরঙ্গ ফি'র ভিত্তিতে সব অপারেটরকে থ্রি-জি লাইসেন্স দেওয়া হোক।

ডিজিটাল দেশ গড়বে থ্রি জি: মোহাম্মদ ওসমান

(প্রিয় টেক) ডিজিটাল বাংলাদেশ গড়তে বিদ্যমান প্রতিটি মোবাইল ফোন অপারেটরকেই থ্রি জির সেবা দিতে পারলে সবচেয়ে ভালো হতো। কিন্তু এক্ষেত্রে শর্ত হচ্ছে_ সরকারের হাতে সেই পরিমাণ স্পেকট্রাম আছে কি-না। একই সঙ্গে লাইসেন্সের ক্ষেত্রে অর্থের যে সম্পর্ক, সেটিও যৌক্তিক হওয়া প্রয়োজন। যাতে অপারেটররা এই চাপ নিতে পারে। এক্ষেত্রে আরও একটি বিষয় সবার মাথায় রাখতে হবে, থ্রি জি কিন্তু কেবল ডেটা ব্যবহারের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে এই সেবাটি নতুন। বাংলাদেশের ক্ষেত্রে আরও নতুনত্ব থাকবে এতে।

টেলিযোগাযোগ খাতে রোডম্যাপ প্রয়োজন: টোরে জনসন

(প্রিয় টেক) টেলিযোগাযোগে বাংলাদেশের শুরু অবিস্মরণীয় হলেও এখন আর সে অবস্থা নেই। এমন মত গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী টোরে জনসনের। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নিয়ম গ্রহণ না করা, অপ্রয়োজনীয় গেটওয়ের ছড়াছড়ি, লাইসেন্স নবায়ন জটিলতাসহ বেশকিছু সমস্যা তুলে ধরেন তিনি। এ প্রেক্ষাপটে এই খাতে রোডম্যাপ অত্যাবশ্যকীয় বলেও মনে করেন টোরে

হুমায়ূন আহমেদের "দেয়াল" নিয়ে সোশ‌্যাল মিডিয়াতে হৈ চৈ

বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক এবং নির্মাতা হুমায়ূন আহমেদ। সম্প্রতি তার প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস 'দেয়াল' নিয়ে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। হাইকোর্ট থেকে বইটির তথ্য সংশোধনের আদেশ দেয়া হয়েছে। ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ কয়েকদিনের জন্য দেশে এসেছেন। আর এ সময়ে তার অপ্রকাশিত উপন্যাস নিয়ে চলছে সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক।

মোবাইল ফোনের বিক্রি কমেছে, তবে শীর্ষ স্থান ধরে রেখেছে স্যামসাং

(প্রিয় টেক) ২০১২ সালের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী মোবাইল বিক্রি হয়েছে ৪১৯.১ মিলিয়ন। যা গত বছরের এই সময়ের তুলনায় ২% হ্রাস পেয়েছে। গার্টনারের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মোবাইল অপারেটররা কতো এনেছে, আর কতো তুলে নিয়েছে জনসম্মুখে প্রকাশ করবে বিটিআরসি

(প্রিয় টেক) মোবাইল ফোন অপারেটরগুলো কতো টাকার বিদেশী বিনিয়োগ বিদেশ থেকে এনেছেন আর কতো টাকা তুলে নিয়ে গেছে সে সম্পর্কিত তথ্য পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সংসদীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ে সমালোচনার পর এ বিষয়ে তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় বিটিআরসি। এক মাসের মধ্যে তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিটিআরসি'র এক শীর্ষ কর্মকর্তা।

ভাস বিষয়ে অ্যামটবের বক্তব্য লিখিত আকারে চেয়েছেন ইনু

(প্রিয় টেক) ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভাস) নীতিমালা নিয়ে মোবাইল ফোন পরিচালকদের যে বক্তব্য তা লিখিত আকারে চেয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। পরে এটি নিয়ে তিনি তার কমিটির বৈঠক করে আলোচনার মাধ্যমে সুপারিশ প্রণয়ন করতে পারবেন বলে জানিয়েছেন।